যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সময় বিভিন্ন কারণকে ঘিরে এই বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি একটি নতুন ইস্যু নিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এক কথা বলা যায় রাজ্য এবং রাজ্যপালের টানাপোড়েনের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (University) অচলাবস্থা সৃষ্টি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে? বিশ্ববিদ্যালযয়ের কর্তৃপক্ষও জানেন না।



আরও পড়ুনঃ লজ্জার টেস্ট হেরে কী বললেন অধিনায়ক রোহিত শর্মা?
পূর্বে এরকম জটিল পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এমনটাই দাবি শিক্ষক সংগঠনের। ভিসি নেই এরকম পরিস্থিতি আগেও ছিল। এখন ভিসি আছে কি নেই এই দোটানার মধ্যে কখনোই বিশ্ববিদ্যালয় কে আগে পরতে হয়নি। আচার্য বরখাস্ত হবার পরেও কাজ চালিয়ে যাওয়ার পক্ষেই ছিলেন বুদ্ধদেব সাউ।

তবে এই সিদ্ধান্ত নেবার পরেও তিনি দপ্তরে আসছিলেন না। এমনকি গাড়িও ব্যবহার করছিলেন না। বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজও আটকে আছে বহুদিন। তবে ভিসি আছে কি নেই সেই প্রশ্নের উত্তর জানতে চেয়ে উচ্চশিক্ষা দপ্তরকে রেজিস্টার চিঠিও লিখেছেন।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা! কে উপাচার্য জানা নেই কারোর

এই দিন পার্থপ্রতিম রায় এই বিষয়ে বলেন, ” এর আগে বিশ্ববিদ্যালয়ে এরূপ পরিস্থিতি আমরা আগে কখনো দেখিনি। আমরা রেজিস্টারকে ইতিমধ্যেই চিঠি দিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন কি নেই তিনিও বলতে পারলেন না। জানিয়েছেন তাকে সমস্ত বিষয়টা জেনে বলতে হবে। এমনকি বুদ্ধদেব বাবু বলতে পারেননি, তিনি উপাচার্য পদে আছেন কি নেই। মোটকথা এই মুহূর্তেই বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়। এর ভবিষ্যৎ কি হবে কেউই জানে না।







