INDvs SA: লজ্জার টেস্ট হেরে কী বললেন অধিনায়ক রোহিত শর্মা?

আমরা জেতার মতো খেলতে পারিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন দিনে লজ্জার টেস্ট হেরেছে ভারতীয় দল। এক ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই টেস্টে হারার পরেই ওয়ার্ল্ড টেস্ট ক্রমতালিকায় (World Test Rankings) এক নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে গিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা (South Afrika) এই মুহূর্তে তালিকার এক নম্বরে।

আরও পড়ুন: ভারতের লজ্জার হারের দিন নতুন রেকর্ড বিরাটের, পিছনে ফেললেন সাঙ্গাকারাকে

virat3 2

এই টেস্ট হারা নিয়ে ভারত অধিনায়ক (Rohit Sharma) সাংবাদিক সম্মেলনে এসে ব্যাটসম্যানের রান না পাওয়া নিয়ে কথা বললেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, “আমরা জেতার মতো খেলতে পারিনি। প্রথম ইনিংসে রাহুল (KL Rahul) ভালো ব্যাট করে লড়াই করার মত জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু বল হাতে আমরা সেটা কাজে লাগাতে পারিনি। দ্বিতীয় ইনিংসেও আমরা ভালো ব্যাট করতে পারিনি “।

rahul 3

ভারত অধিনায়ক রোহিত শর্মা আরও বলেন, “টেস্ট জিততে হলে দল হিসেবে খেলতে হবে। টেস্ট শুরুর অনেক আগে আমরা চলে এসেছিলাম এখানে। এখানকার পিচ পরিবেশ সম্বন্ধে আমাদের ধারণা ছিল। দলের প্রত্যেকটি খেলোয়াড় জানে তাদের কাছ থেকে কি চাওয়া হচ্ছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা পরীক্ষার মুখে ব্যর্থ হয়েছে। পরিবেশের সঙ্গে পিচের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারেনি “।

লজ্জার টেস্ট হেরে কী বললেন অধিনায়ক রোহিত শর্মা?

virat2 3

উল্লেখ্য প্রথম ইনিংসে ভারতের ১৪৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৪০৮ রান। দ্বিতীয় ইনিংসে ভারত শেষ হয়ে যায় ১৩১ রানে। প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করেন কে এল রাহুল। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি (Virat Koheli) করেন ৭৬ রান। সব মিলিয়ে এক ইনিংস ৩২ রানে লজ্জার হার হয় রোহিত বাহিনীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন