JU Death Case: যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া, ধৃতদের একজন স্বপ্নদীপের রুমমেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। উঠে এসেছে র‍্যাগিং তত্ত্ব।ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেই আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নিহত স্বপ্নদীপকে মানসিকভাবে চাপ দেওয়ার পাশাপাশি নানা অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজন মৃত পড়ুয়ার রুমমেট ছিল।

আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার, আটক বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী

পুলিশ সূত্রে খবর, ধৃত দুই পড়ুয়ার নাম মনোতোষ ঘোষ (২০) এবং দীপশেখর দত্ত (১৯)। মনতোষের ঘরেই স্বপ্নদীপকে গেস্ট হিসেবে রাখা হয়েছিল বলে খবর। অভিযোগ, স্বপ্নদীপ হস্টেলে যাওয়ার পর থেকেই এই দুই পড়ুয়া তাকে নানাভাবে উত্যক্ত করত, মানসিক ভাবে চাপ সৃষ্টি করত। পুলিশের হাতে এই সংক্রান্ত কিছু প্রমাণও হাতে এসেছে। উল্লেখ্য, নিহত পড়ুয়ার বাবা সৌরভ চৌধুরী ছাড়াও এই মনতোষের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। ঘটনার দিন রাতে কী কী হয়েছিল, পুলিশকে কি আটকানো হয়েছিল, এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃত তিনজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও খবর।

যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া, ধৃতদের একজন স্বপ্নদীপের রুমমেট

জানা গিয়েছে, দীপশেখর দত্তর বাড়ি বাঁকুড়ায় এবং মনতোষ ঘোষের বাড়ি হুগলির আরামবাগে। স্বপ্নদীপের মৃত্যুতে জড়িত থাকার সন্দেহে যাদবপুরের ১০ থেকে ১২ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত দুজনের গতকাল রাতভর জেরা চলে। এরপর ভোররাতে তাদের গ্রেফতার করা হয়য়। এই দুজন আর্টসের ছাত্র সংগঠন ‘ফোরাম ফর আর্টস স্টুটেন্ডসের’ সক্রিয় সদস্য বলেও খবর। রবিবার তাদের আলিপুর আদালতে পেশ করা হবে। যাদবপুরকাণ্ডে প্রথম গ্রেফতার হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী। পুলিশ সূত্রে খবর, দীপশেখর এবং মনতোষ এই সৌরভের কার্যত ডান হাত ও বাম হাত হয়ে উঠেছিল। শনিবার ধৃত সৌরভকে ২২ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া, ধৃতদের একজন স্বপ্নদীপের রুমমেট

গত বুধবার রাতে যাবদপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনকভাবে মৃত্যু হয়। মেন হোটেলের নীচে নগ্ন অবস্থায় তার রক্তাত্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে অভিযোগ, র‍্যাগিংয়ের শিকার স্বপ্নদীপ। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত পড়ুয়ার বাবার সঙ্গে কথা বলেছেন। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া, ধৃতদের একজন স্বপ্নদীপের রুমমেট

যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া, ধৃতদের একজন স্বপ্নদীপের রুমমেট
যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া, ধৃতদের একজন স্বপ্নদীপের রুমমেট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত