ধর্মীয় ভাবাবেগে আঘাত! অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক জুবের গ্রেফতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কুৎসা এবং প্ররোচনামূলক ছবি ও খবর প্রকাশ করেছেন। তাঁকে গ্রেফতারের পরই প্রতিবাদের ঝড় উঠেছে রাজনৈতিক এবং সাংবাদিক মহলে।

আরও পড়ুনঃ ৫৫ কেজির তেলিয়া ভোলা বিক্রি হল ১৩ লক্ষ টাকায়, ভাগ্যের চাবি পেলেন নৈনানের শিবাজী।

অল্ট নিউজের অপর প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা টুইট করেছেন, ‘বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে আজ জুবেরকে তলব করে দিল্লি পুলিস। কিন্তু একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বহুবার অনুরোধ করার পরও এফআইআরের কোনও কপি দেওয়া হয়নি।’ সংবাদমাধ্যম-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক খবরকে ভুল প্রমাণ করেছে প্রতীক সিনহা ও মহম্মদ জুবেরের অল্ট নিউজ।

দিল্লি পুলিসের তরফে বলা হয়েছে, দিল্লি পুলিসের স্পেশাল সেলে জুবেরের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। জুবেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে। জুবেরের গ্রেফতারির প্রতিবাদে কড়া বিবৃতি দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

ধর্মীয় ভাবাবেগে আঘাত! অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক জুবের গ্রেফতার

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইটে বলেন, পৃথিবীর সেরা এক সাংবাদিককে গ্রেফতারির তীব্র নিন্দা করছি। জুবের প্রতিনিয়ত বিজেপির ফেক নিউজ ফ্যাক্টরির মুখোশ খুলে দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনারা সত্যিই ভিরু এবং কাপুরুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন