China: লকডাউন থেকে মুক্তি চেয়ে অগ্নিগর্ভ চিন, আহত একাধিক সাংবাদিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনে হুহু করে বাড়ছে করোনা। আর তারজেরেই শুরু হয়েছে লকডাউন। বিক্ষোভকারীদের একটাই দাবি, তাঁরা লকডাউন চান না, শুধু চাকরি চাই। তাইজন্যই তাঁরা সরকারের শূন্য করোনাবিধির বিরোধিতা করেছেন। আর তাঁদের এই বিদ্রোহের খবর করতে গেছিলেন বিবিসিসির এক সাংবাদিক।

আরও পড়ুনঃ গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত, কেন এমন বললেন শুভেন্দু? কি যুক্তি?

উল্লেখ্য, এরআগে সরকার বিরোধী এই আন্দোলনে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জন আন্দোলনকারীর। শনিবার এবং রবিবার লকডাউনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল চিনের রাজপথ। তাই সেদিন সেই বিক্ষোভের খবর করতে গিয়েছিলেন বিবিসির সাংবাদিক এড লরেন্স। এরপরেই তাঁকে গ্রেফতার করে পেটানো হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিবিসির কর্তৃপক্ষ।

লকডাউন থেকে মুক্তি চেয়ে অগ্নিগর্ভ চিন, আহত একাধিক সাংবাদিক
লকডাউন থেকে মুক্তি চেয়ে অগ্নিগর্ভ চিন, আহত একাধিক সাংবাদিক

তাঁদের সাংবাদিকের ওপর এমন অত্যাচারের ফলে তাঁরা যে পুলিশের ওপর ক্ষুব্ধ তা তাঁরা তাঁদের বিবৃতির মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন। তবে জানা গেছে, পুলিশ কিছু সময়ের পরেই লরেন্সকে ছেড়ে দেন। কিন্তু তাঁকে আটক করার পর লাথি এবং ঘুষি মারার অভিযোগ তোলেন বিবিসির কর্তৃপক্ষ। তবে এই ঘটনার জেরে পুলিশের পক্ষ থেকে সাংবাদিককে বা সংবাদমাধ্যমকে এখনও পর্যন্ত কোন ক্ষমাপ্রাথনা জানানো হয়নি।

লকডাউন থেকে মুক্তি চেয়ে অগ্নিগর্ভ চিন,মৃত্যু ১০ জন আন্দোলনকারীর 

china 2উল্লেখ্য, গত বেশ কিছু দিন ধরেই চিনের সাংহাইতে চলছে বিক্ষোভ। কিন্তু একটানা পাঁচদিন ধরে চিনে রেকর্ড হারে মৃত্যু হচ্ছে তাই সরকার সংক্রমণ এড়াতেই লকডাউনের পথই বেছে  নিয়েছে। আর তাই রাজপথে শুরু হয়েছে বিক্ষোভ।কিন্তু এই প্রবল আন্দোলন হওয়া সত্ত্বেও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং “জিরো কোভিড নীতি” থেকে সরে যেতে রাজি হননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত