গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত, কেন এমন বললেন শুভেন্দু? কি যুক্তি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য-সহ আরও কয়েক জনকে। এই পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি কি যুক্তি শানিয়েছেন শুভেন্দু?

গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত, কেন এমন বললেন শুভেন্দু? কি যুক্তি?

suvendu 2 1

এদিন শুভেন্দু বলেন, “চোরেদের ক্যাবিনেট। অর্পিতার ক্যাবিনেট। অপা সিন্ডিকেটের ক্যাবিনেট। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যাঁরা অযোগ্যদের চাকরির সুপারিশ করেছেন তাঁদের জেল চাই। ক্যাবিনেটের দায়বদ্ধতা হচ্ছে বিধানসভা। অধ্যক্ষ বললেন বিচারের অধীনে, আমরা করতে পারব না।”

তিনি আরও বলেন, “এটা একটা বড় দুর্নীতি। একটা ক্যাবিনেট মেধাকে বাদ দিয়ে অযোগ্যদের সুপারিশ করছে। গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত। ক্যাবিনেট দায়বদ্ধ বিধানসভায়। সেই বিধানসভায় বলার সুযোগ দিচ্ছে না। এই অযোগ্যদের নিয়োগের সুপারিশ কারা করল? আমরা পুরো ক্যাবিনেটের জেল চাই।”

আরও পড়ুন: বিলিতি থেকে বাংলা, হাট জুড়ে শুধুই মদের দোকান!

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন কদিন আগেই জানিয়েছিলেন, “অবৈধ চাকরিপ্রাপক’দের পুনর্বহালের জন্য শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা। এ নিয়ে সোমবার বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ প্রদর্শনের সময়ই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হন শুভেন্দু।”

অযোগ্যদের চাকরি কেন? গোটা মন্ত্রিসভার গ্রেফতারির দাবি শুভেন্দুর।
গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত, কেন এমন বললেন শুভেন্দু? কি যুক্তি?

যদিও শুভেন্দুর দাবির পাল্টা যুক্তি শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, “বিজেপির ৩০৩জন সাংসদের মধ্যে ১১৬ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত। তাদের নিয়ে বিজেপি দেশ চালাচ্ছে। সংসদে তারা গণতন্ত্রের টুঁটি টিপে দেয়। এখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বিরোধীরা বিরোধিতা করতে পার, তারা যা খুশি করতে পারে।”

suvendu 2 1

এদিন মুলতুবি প্রস্তাব খারিজ করার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিধানসভায় আলোচনা করতে হবে। কিন্তু যেহেতু এই মামলা বিচারাধীন রয়েছে, তাই মুলতুবি প্রস্তাব খারিজ করা হল বলে জানান স্পিকার। এর পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। যার জেরে সপ্তাহের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ। পরে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন