চাকরিপ্রার্থীদের জন্যে সুখবর, বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে SBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরিপ্রার্থীদের জন্যে সুখবর, বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে SBI। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় ৮,৫০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। গোটা দেশ জুড়ে একাধিক পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে SBI। আবেদনকারীদের অবশ্যই স্নাতক হতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইচ্চুক প্রার্থীদের কাগজ পেতে একটি অনলাইন পরীক্ষা দিতে হবে। করোনা আবহের কারণেই এই অনলাইন টেস্টের ব্যবস্থা করেছে SBI।

আরও পড়ুনঃ প্রয়াত মনু মুখোপাধ্যায়। সৌমিত্র শোক কাটার আগেই ফের মন খারাপ বাঙালির।

ব্যঙ্কের তরফে জারি করতা নোটিশে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থিদের তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে। এবং প্রশিক্ষণ সময়ে তাদের IIBF পরীক্ষায় অংশ নিতে হবে। ২০ নম্ভেবর ২০২০ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্ভর ২০২০ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। অস্থায়ী ভাবে পরীক্ষার তারিখ জানুয়ারী ২০২১ জানানো হয়েছে SBI এর তরফে।

আবেদনের বিস্তারিত জানুন, অ্যাপরেন্টিসঃ শিক্ষাগত যোগ্যতা – অ্যাপরেন্টিস পদের জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বয়স – ২০ থেকে ২৮ বছর (৩১ ডিসেম্বর ২০২০ হসাবে)। বয়সের সীমাতে ছাড় রয়েছে SC/ST/OBC/PWD প্রার্থীদের ক্ষেত্রে। আবেদন ফি- General প্রার্থিদের ৩০০ টাকা ফি দিতে হবে। SC, STএবং PWD প্রার্থিদের কোনও আবেদন ফি নেই। বেতন – অ্যাপরেন্টিসরা SBI থেকে প্রথম বছরে মাসিক স্টাইপেন্ড পাবে ১৫,০০০ টাকা।

দ্বিতীয় বছরে যা বেড়ে দাঁড়াবে ১৬,৫০০ টাকা। এবং চূড়ান্ত বছরে ১৯,০০০ টাকা। ইচ্ছুকদের ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। জেনারেল নলেজ, ফিনান্সিয়াল নলেজ, কোয়ান্টেটিভ অ্যাপটেটিউড, সাধারণ ইংরেজি, যুক্তি ক্ষমতা এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। যোগ্যতা যাচাইয়ের পরেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। SBI-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর