নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত মনু মুখোপাধ্যায়। সৌমিত্র শোক কাটার আগেই ফের মন খারাপ বাঙালির। প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর রেশ কাটিয়ে ওঠার আগেই ফের মনখারাপ বাঙালির। চলে গেলের বাংলার সিনেমার বর্ষিয়াণ অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার সকাল ৯.৩৫-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ রাজস্থানে দল ভাঙতে মরিয়া বিজেপি,ফের সরব মুখ্যমন্ত্রী গেহলট
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। তিনি কেরিয়ার শুরু করেন থিয়েটারের প্রম্পটার হিসেবে। পরে রূপকথা নাট্যদলে হয়ে ওঠেন নিয়মিত অভিনেতা। ‘নীল আকাশের নীচে’ ছবিতে প্রথম বার তাঁকে সুযোগ দেন মৃণাল সেন। এই ছবি ১৯৫৯ সালে মুক্তি পায়। তারপর আর পিছনে তাকাতে হয়নি মনু মুখোপাধ্যায় কে। মৃণাল সেন ছাড়াও সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন মনু। সারাজীবনে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে, ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে টেলি অ্যাওয়ার্ডে সম্মানিত করে।
তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হল মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান। চলচ্ছিত্র বা সিনেমা ছাড়া ছোট পর্দাতে নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। তাঁর দক্ষ অভিনয় বারবার প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।
আর্টিস্ট ফোরাম জানিয়েছে,”গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা ও ফোরামের প্রাণের মানুষ, মনু মুখোপাধ্যায়, আজ প্রয়াত হয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর নশ্বর দেহ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাড়িতে রাখা থাকবে, তারপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।”



