রাজস্থানে দল ভাঙতে মরিয়া বিজেপি,ফের সরব মুখ্যমন্ত্রী গেহলট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : রাজস্থানে দল ভাঙতে মরিয়া বিজেপি, এমনটাই অভিযোগ, রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলটের। তিনি এদিন জানিয়েছেন, শুধু রাজস্থান নয়,মহারাষ্ট্রেও সরকার ফেলতে মরিয়া বিজেপি। উল্লেখ্য, বেশকিছুদিন আগেই রাজস্থানে সরকার ফেলতে বিজেপি কলকাঠি নাড়িয়েছিল বলে অভিযোগ তুলেছিল অশোক গেহলট। আর সেইসময় কংগ্রেসের অন্দরেও বিবাদ দেখা দিয়েছিল স্পষ্ট।

আরও পড়ুনঃ ডিসেম্বরের প্রথম সপ্তাহ,দেখা নেই শীতের, কি বলছে হাওয়া অফিস?

- Advertisement -

এবার ফের কয়েকজন কংগ্রেস বিধায়ক কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের সঙ্গে দেখা করেছে বলে সূত্রে খবর। আর এই বিষয়ই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, “আগে নিজের ঘর সামলান তারপর অন্যের দিকে আঙ্গুল তুলবেন”। রাজস্থানে এক দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, “ওঁরা আবার রাজস্থান সরকারকে ফেলার চেষ্টা করছে।

আমার দলের বিধায়করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা আমাকে বলেছেন, অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখে তাঁরা লজ্জিত।” এ প্রসঙ্গে গেহলটের আরও বলেন, “অমিত শাহ কংগ্রেসের বিধায়কদের বলেছেন, এর আগে পাঁচটা সরকার ফেলেছি। এটা (রাজস্থান) ষষ্ঠ হবে। বিভিন্ন রাজ্যে সরকার ফেলতে লাগাতার চক্রান্ত করছে বিজেপি।” গেহলটের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজস্থানে দল ভাঙতে মরিয়া বিজেপি, তাহলেও এর বিরুদ্ধে জবাব দিয়েছেন রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া। তাঁর কথায়, “আপনি নিজের ঘরে আগে শান্তি বজায় রাখুন, তারপর অন্যের দিকে আঙুল তুলবেন। আপনার দলের বিদ্রোহীরাই এখনও শান্ত হয়নি। শুধু শুধু বিজেপিকে দায়ী করছেন আপনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর