গত বছরের মাঝামাঝিতেই সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি জিতু কামাল ও নবনীতা দাস (Jitu Kamal, Nabanita Das)। অনেকেই ভেবেছিলেন কিছু সময় পর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষপর্যন্ত সম্পর্কের শেষরক্ষা হল না। আইনত বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে তাঁদের। এরপরই জল্পনা শুরু হয়েছে নবনীতা দ্বিতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।



আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পেলেন শাহরুখ খান, এক নজরে IFF অ্যাওয়ার্ডের বিজয়ীদের তালিকা
জানা গিয়েছে, গত বছর নভেম্বর মাসে আইনত আলাদা হয়েছেন ‘অপরাজিত’ খ্যাত জিতু কামাল (Jitu Kamal) ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। ১৭ নভেম্বর আইনত স্বামী-স্ত্রীর বন্ধন থেকে মুক্ত হয়েছেন দুজন। জুন মাসে তাঁদের বিবাহ বিচ্ছেদের (Divorce) ঘোষণা শোরগোল ফেলে দিয়েছিল। দীর্ঘ কয়েকমাস ধরে আলাদা থাকছিলেন তাঁরা। বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়ার প্রসঙ্গ এনেছিলেন নেটিজেনরাই। কখনও জিতুর আবার কখনও নবনীতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ টেনে আনা হচ্ছিল। তবে এইসব দাবি খারিজ করেছেন নবনীতা।



২০১৯ সালের মে মাসে চার হাত এক হয়েছিল জিতু-নবনীতার। সাংসারিক জীবনে অনেক ওঠাপড়া আসলেও একে অপরের পাশে ছিলেন তাঁরা। জুটি হিসেবে জনপ্রিয় এক রিয়্যালিটি শো-তে অংশ নিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বিবাহ বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়ে জিতু জানিয়েছেন, এখন তিনি সিঙ্গেল। আপাতত কাজেই মন দিতে চান। অন্যদিকে, পেশায় ব্যবসায়ী এক বন্ধুর সঙ্গে নবনীতা সম্পর্কে রয়েছেন বলে জল্পনা চলছে। এমনকি শীঘ্রই দুজনে গাঁটছড়া বাঁধতে পারেন বলেও খবর।
সম্পর্কে শেষরক্ষা হল না, আইনত বিবাহবিচ্ছেদ জিতু-নবনীতার, দ্বিতীয় বিয়ের প্রস্তুতি অভিনেত্রীর?

উল্লেখ্য, কয়েকদিন আগে তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসেই দুজনে আইনত বিচ্ছেদ হয়েছে। এরপরই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন মল্লিক। গত ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন তিনি। আগামী ৬ মাস আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারকা জুটি।








