নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর পথ ধরেই এবার তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি । আজ পাণ্ডবেশ্বরের বিধায়কের অফিসের ভাঙচুরের পর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন তিনি। ইতিমধ্যেই চিঠিও পাঠিয়ে দিয়েছেন TMC রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে । আগামীকাল কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন না, বলেও জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি ।
আরও পড়ুনঃ ব্রিটিশদের থেকেও খারাপ হয়ে যাবেন না, কৃষি আইন নিয়ে কেন্দ্রকে এক হাত কেজরিওয়ালের
পূরপ্রশাসকপদ থেকে পদত্যাগের পর থেকেই জিতেন্দ্রর সাথে পরোক্ষ বাদানুবাদে জড়িয়েছেন দলের নেতা মন্ত্রীরা। একে অপরকে কটাক্ষ করেই চলছেন প্রত্যেকে। দিনভর এই বাদানুবাদের মধ্যেই বিকেলে জিতেন্দ্র -এর পণ্ডবেশ্বরের অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি।
কে বা কারা এই ভাঙচুর চালিয়েছে সে নিয়ে ধন্ধে যখন সবাই তখন সেই জল্পনা উস্কে দিয়েছেন জিতেন্দ্র নিজেই, তিনি অভিযোগ করেছেন দলের কলকাতার নির্দেশেই তাঁর অফিসের এই ক্ষতি করেছে দুষ্কৃতীরা।তিনি আরও বলেছেন একদিকে “আলোচনায় বসার” প্রস্তাব দিয়ে অন্যদিকে এভাবে অফিসে হামলা চালানোর মনে কী?
শুভেন্দুর পথ ধরেই এবার তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি । এবং এই ঘটনায় বিক্ষুব্ধ সদ্য পদত্যাগী পূরপ্রশাসক শুধু পদ থেকেই না, তৃণমূল দলের সাথে সামগ্রিক ভাবে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ও জানিয়েছেন প্রকাশ্যে। পদত্যাগ এবং একই দিনে এই ভাঙচুর রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলবে তাই এখন দেখার।



