নজরবন্দি ব্যুরো: বলিউড, টলিউডে এবং দক্ষিণ ভারতে কাজ করলেও আবার ছোটপর্দায় প্রযোজক হিসেবে দেখা যাবে সেই প্রিয় জুটি যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তকে। দীর্ঘ ৭ বছর পর আবার তাদের দেখা যাবে ছোটপর্দায়। না, না, সেখানে তিনি অভিনয় করছেন না। বরং বসেছেন প্রযোজকের চেয়ারে। যিশু-নীলাঞ্জনার নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। এই সংস্থার অংশ যিশুর দিদি রাই সেনগুপ্তও। বুধবার সাতসকালে প্রকাশ্যে এল যিশু-নীলাঞ্জনা প্রযোজিত নতুন ধারাবাহিকের প্রথম ঝলক।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে নগ্ন অবস্থায় মাকে দেখল ছেলে, বিয়ের দাবিতে ৫ সন্তান সহ ধর্না মহিলার
বুধবার প্রকাশ্যে এল ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রথম ঝলক। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় থাকছেন ‘ভাগ্যলক্ষ্মী’, ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত রাহুল মজুমদার। এই ধারাবাহিকে তাঁর নাম শঙ্কর। ঐশানী আর শঙ্করের প্রেমের কাহিনি নিয়ে গড়ে উঠবে ‘হরগৌরী পাইস হোটেল’। এমনকি শোনা যাচ্ছে, স্টার জলসার প্রাক্তন ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’-এর রিবুট ভার্সন নিয়ে ফিরছেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত।

এই সিরিলিয়ালের মূল বিষয় হল, মেয়েদের বিয়ের পর বাড়ি পাল্টে যায়। অন্য পরিবেশে এসে মানিয়ে নিতে হয় তাঁদের। ‘হর গৌরী স্পাইস হোটেল’ সে রকমই একটি গল্প। গল্পের ট্যাগ- ‘বাড়ি পাল্টালে কি সত্যি পাল্টে যায় জীবন’! প্রোমোতে নায়ক-নায়িকার মধ্যে ফুটে উঠেছে হাল্কা রোম্যান্টিক ব্যাপারও।
ছোটপর্দায় প্রযোজকের ভূমিকায় এবার যিশু সেনগুপ্ত, প্রকাশ্যে এল প্রথম ঝলক

ইতিমধ্যেই ১৮ অগস্ট থেকে ‘হরগৌরী পাইস হোটেলে’-এর শ্যুটিং হয়ে গিয়েছে। এখন পর্যন্ত দুটো পর্বের শুটিং হয়ে গেছে। সব ঠিক থাকলে পুজোর আগেই সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের। এখন প্রশ্ন হল কোন স্লট দখল করবে শঙ্কর-ঐশানীর গল্প?



