কৃষ্ণনগরে মহুয়ার প্রেস্টিজ ফাইট, তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির ‘তুরুপের তাস’ ঝুলন! #EXCLUSIVE

বেশ কিছুদিন ধরেই 'চাকদহ এক্সপ্রেস' ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) রাজনীতির ময়দানে আসার জল্পনা শুরু হয়েছিল। তিনি বাংলার মেয়ে, পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন, তাঁর জনপ্রিয়তা বিশাল। তবে কী প্রাক্তন ক্রিকেটারকে 'তুরুপের তাস' হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাংসদ পদ খুইয়ে বিতর্কের শীর্ষে ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। লোকসভা থেকে বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলা চলছে। সামনেই লোকসভা নির্বাচন। বিতর্কের পরও মহুয়ার পাশে দাঁড়িয়েছেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ২৪-এর ভোটে প্রার্থী করে জিতে যাওয়ার দাবিও করেছিলেন তিনি। বাংলার শাসক দলকে টেক্কা দিতে বড় চমক আনতে চলেছে বিজেপি (BJP)

কৃষ্ণনগরে মহুয়ার প্রেস্টিজ ফাইট, তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির 'তুরুপের তাস' ঝুলন! #EXCLUSIVE

Shamim Ahamed Ads

আরও পড়ুন: বারাসাতে কাকলিকে চ্যালেঞ্জ বিজেপির, প্রার্থী হতে পারেন শীলভদ্র দত্ত! #EXCLUSIVE

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। সেখানে অবশ্য কৃষ্ণনগর কেন্দ্রের (Krishnanagar Loksabha constituency) নাম নেই। তবে গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ভারতের জাতীয় দলের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বিজেপি। বেশ কিছুদিন ধরেই ‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলন গোস্বামীর (Chakda ‘Xpress Jhulan Goswmai) রাজনীতির ময়দানে আসার জল্পনা শুরু হয়েছিল। তিনি বাংলার মেয়ে, পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন, তাঁর জনপ্রিয়তা বিশাল। তবে কী প্রাক্তন ক্রিকেটারকে ‘তুরুপের তাস’ হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি? এছাড়া, ঝুলন ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘনিষ্ঠ অনিমেষ বিশ্বাসের কথাও বিজেপি ভাবছে বলেই খবর।

কৃষ্ণনগরে মহুয়ার প্রেস্টিজ ফাইট, তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির 'তুরুপের তাস' ঝুলন! #EXCLUSIVE
কৃষ্ণনগরে মহুয়ার প্রেস্টিজ ফাইট, তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির ‘তুরুপের তাস’ ঝুলন! #EXCLUSIVE

যদিও কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোটে দাঁড়ানোর জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে তিনি ডব্লিউ পি এল (Women’s Premier League) নিয়ে ব্যস্ত। তিনি এই লিগের মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর এবং বোলার। এত বড় দায়িত্ব ছেড়ে ভোটে তিনি দাঁড়াবেন না বলেই জানিয়েছিলেন। তবে এখনও পুরোপুরি জল্পনা শেষ হয়নি।

কৃষ্ণনগরে মহুয়ার প্রেস্টিজ ফাইট, তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির ‘তুরুপের তাস’ ঝুলন!

কৃষ্ণনগরে মহুয়ার প্রেস্টিজ ফাইট, তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির 'তুরুপের তাস' ঝুলন! #EXCLUSIVE

গত বছর অক্টোবর মাস থেকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে (Mohua Moitra) নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। টাকা নিয়ে প্রশ্নের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রিপোর্টের ভিত্তিতে তাঁর সাংসদ পদ খারিজ করা হয়। প্রথম থেকে চুপ থাকলেও পরবর্তীকালে খোদ মুখ্যমন্ত্রী মুখ মহুয়ার পক্ষ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘ওঁরা পরিকল্পনা করছে মহুয়াকে তাড়িয়ে দেওয়ার। কিন্তু এতে ও আরও জনপ্রিয় হয়ে উঠছে। কী হবে তিনমাসের জন্য সাংসদ পদ গেলে? ওই সরকারের কাছে সময় তো আছে তিন মাসের।’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন, এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে মহুয়াকেই প্রার্থী করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত