নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি প্রখ্যাত অভিনেত্রী তথা রাজনীতিক জয়া প্রদার বিরুদ্ধে উঠল এক অভিযোগ। যার জেরে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এমনকি বেশ কিছু টাকা জরিমানাও করা হয়। এই ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ অক্ষয় কুমারকে থাপ্পড় মারতে পারলে অথবা তাঁর দিকে থুতু ছুড়লে নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার!


অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি তাঁর থিয়েটারের কর্মীদের জন্য ESI-এর টাকা মেটাননি। শুধু অভিনেত্রী নয় এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিনেত্রীর ব্যবসা-সঙ্গী রাম কুমার ও রাজা বাবুকেও।

জয়া প্রদার চেন্নাইতে একটি থিয়েটার ছিল। সেখানকার কর্মচারীরাই তার ওপর অভিযোগ তুলেছে। তাদের দাবী তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়ার পরেও জয়া ESI-এর টাকা মেটাননি। যার কারনেই জয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোড় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় The Labour Government Insurance Corporation এর তরফ থেকে।


ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ জয়া প্রদাকে, জরিমানা ৫ হাজার টাকা

যদিও জয়া প্রদারের বিরুদ্ধে করা অভিযোগ তিনি নিজে স্বীকার করে নেন। এর পাশাপাশি তিনি আদলতকে আশ্বাস দেন যে তিনি খুব তাড়াতাড়ি বকেয়া টাকা মিটিয়ে দেবেন। কিন্তু আদালত তার কথার মান্যতা দেননি। জানিয়েছেন তাকে জেল এবং জরিমানা স্বীকার করতেই হবে।








