Akshay Kumar: অক্ষয় কুমারকে থাপ্পড় মারতে পারলে অথবা তাঁর দিকে থুতু ছুড়লে নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ওএমজি ২। তবে এই ছবি মুক্তির আগে থেকেই একাধিক বাঁধার মুখে পরতে হয়েছিল। তারপর থেকে প্রায় ২০ থেকে ২৫ বার ছবির ওপর কাঁচি চালানো হয়। তবুও কটাক্ষকে পিছু ছাড়াতে পারল না। মুক্তির পর ফের কট্টরপন্থীদের রোষের মুখে
ওএমজি ২।

আরও পড়ুনঃ ফেসবুক স্টোরিতে প্রকাশ্যে পর্ণ ভিডিও! নোবেলের কাণ্ডে তোলপাড় নেটপাড়া

গত বৃহস্পতিবার ওএমজি ২ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপর থেকেই মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহের বাইরে সমস্ত কট্টরপন্থীরা জড়ো হয়। এবং বিক্ষোভ শুরু করে। এমনকি ছবির পোস্টার থেকে শুরু করে অক্ষয় কুমারের কাটআউট সমস্ত কিছুতে আগুন ধরিয়ে দেয়।

images 3 2

এবং তারা দাবী করেন যতক্ষণ না পর্যন্ত এই ছবি প্রেক্ষাগৃহে বন্ধ না হবে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। এরপর পাশাপাশি তারা অভিযোগ তোলে মহাদেবের বেশে অক্ষয় কুমার হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। তাই তারা অভিনেতার কঠোর থেকে কঠোরতর শাস্তি চান।

অক্ষয় কুমারকে থাপ্পড় মারতে পারলে পুরস্কার! দাবী কট্টরপন্থীদের

102666593

এমনকি তারা এও প্রচার করেন যে কোন ব্যাক্তি যদি অক্ষয় কুমারের উদ্দেশ্যে থুতু ছুড়তে পারেন কিংবা তাকে সজোরে থাপ্পর মারতে পারেন তাহলে তাক নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত