বিজেপির ‘জয় শ্রীরাম’- অস্ত্রের জবাব এবার তৃণমূলের ‘তথাস্তু’!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির ‘জয় শ্রীরাম’- অস্ত্রের জবাব এবার তৃণমূলের ‘তথাস্তু’! রাজ্যে যতই বিধানসভা ভোট নিকটে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। আজ একদিকে যখন তৃণমূল সুপ্রিমো বিধানসভামুখী প্রথম জনসভা করলেন পশ্চিম মেদিনীপুরে তখন একেবারে উলটোদিকে উত্তরবঙ্গে উত্তর কন্যা অভিযান করল বিজেপি। কিন্তু জয় শ্রীরাম আর তথাস্ত-র বৃত্তান্ত কি? বিজেপি স্বাভাবিক ভাবেই মাঝেমধ্যে ধ্বনি তোলে জয় শ্রীরাম। বিজেপি নেতাদের কথায় জয় শ্রীরাম ধ্বনিতে নাকি তাঁদের মনের জোর বাড়ে!

আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু মামলায় নয়া মোড়, দায়ের হল জনস্বার্থ মামলা

যাই হোক এবার জয় শ্রীরামের জবার পেয়ে গেল তৃণমূল। ঘটনাস্থল পুরুলিয়ার পুঞ্চার ধাদকি গ্রাম। কেন্দ্রের উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুণ্ডার আসবেন তাই বিজেপি কর্মীরা দলীয় পদ্ম পতাকা বাঁধছিলেন রাস্তায় রাস্তায়। সেই সময় ওই রাস্তা দিয়ে নিজের বাড়ি লাখরা যাচ্ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি দেখতে পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা তাঁর গাড়ির সামনে এসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন।

থেমে যায় সভাধিপতির গাড়ি, থামে কনভয়। কিছুটা হকচকিয়ে যান বিজেপি কর্মীরা। এদিকে ততক্ষনে গাড়ি থেকে নেমে পড়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। কয়েক সেকেন্ড পরে বিজেপি কর্মীরা ফের জয় শ্রীরাম ধ্বনি তোলেন তৃণমূল নেতাকে ঘিরে। এরপরেই নেতাজি আবির্ভূত হলেন এক্কেবারে রাম রূপে! অবাক হচ্ছেন? আসলে বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম ধনির পর দুহাত ওপরে তুলে তৃণমূল নেতা সমবেত গেরুয়া বাহিনীর উদ্দেশ্যে বলেন তথাস্ত!

আরও পড়ুনঃ আসন্ন সেমিফাইনাল! রাজ্যকে পুরভোট করাতে সুপ্রিম নির্দেশ সর্বোচ্চ আদালতের।

বিজেপির ‘জয় শ্রীরাম’- অস্ত্রের জবাব এবার তৃণমূলের ‘তথাস্তু’! মোক্ষম অস্ত্রে কাজ হয় সাংঘাতিক! হকচকিয়ে যায় বিজেপি কর্মীরা। সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়ের তথাস্ত বাণী ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাঁকে সোমবার প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওনাদের আর কি বলব? আমাদের দেখে যখন ওনারা সকলেই ‘শ্রীরামচন্দ্র’ বলছেন। তখন ওনাদেরকে আশীর্বাদ না করে আর থাকা গেলনা! তাই ‘তথাস্তু’ বলছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন