নজরবন্দি ব্যুরোঃ আসন্ন সেমিফাইনাল! রাজ্যকে পুরভোট করাতে সুপ্রিম নির্দেশ সর্বোচ্চ আদালতের। একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরভোটই কার্যত সেমিফাইনালের মত। আর ভোটেই জিততে মরিয়া হয়ে রয়েছে রাজনৈতিক দল। কোভিড পরিস্থিতির কারনে প্রায় ১০০টি পুরসভার ভোট হয়নি রাজ্যে। কলকাতা, শিলিগুড়ির মত কর্পোরেশন এলাকা ছাড়াও বিভিন্ন পুরসভার কাজ চলছে প্রশাসক নিয়োগ করে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কে ভোট প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি হবে না কোনো পরীক্ষা – ঘোষনা রাজ্য শিক্ষা দপ্তরের।
সুপ্রিম কোর্ট মাত্র ১০ দিন সময় দিয়েছে রাজ্যকে ভোট নির্ঘন্ট ঘোষণা করার জন্যে। রাজ্যকে আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে কবে হবে রাজ্যের পুরসভা ভোট। কবে হচ্ছে পুরভোট, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যে। তবে সূত্রের খবর সামনের মাসেই পুরভোট হওয়ার সম্ভবনা রয়েছে। তবে প্রশাসক নিয়োগ নিয়েও কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার কে তাঁর স্পষ্ট অবস্থান জানাতে হবে যে ভোট করাতে তাঁরা চাইছে কিনা। যদি রাজ্য সরকার ভোট গরাতে চায় তাহলে তা কবে? আর এই সিদ্ধান্ত নিতে হবে মাত্র ১০ দিনের মধ্যে। রাজ্য সরকার যদি নির্দিষ্ট তারিখের মধ্যে সিদ্ধান্ত না জানায় তাহলে পুরসভা গুলিতে স্বাধীন প্রশাসক নিয়োগ করবে সর্বোচ্চ আদালত।
এখন দেখার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কি জবাব দেয়। প্রসঙ্গত রাজ্য সরকার যখন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কে প্রশাসক নিয়োগ করে তখন মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিকে, শীর্ষ আদালতে ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, এই পরিস্থিতিতেই বিহার, অসম, হায়দরাবাদে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। তাই পশ্চিম্বঙ্গেও ভোট না করার কোন কারন নেই!



