Jammu and Kashmir-কে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ৩৭০ ধারা বিলোপ বৈধ, জানাল Supreme Court

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই রাজনৈতিক আবহাওয়ায় আমুল তোলপাড় পড়ে গিয়েছিল। এদিন সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে জানিয়ে দিল ভারত সরকারের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ ছিল। পাশাপাশি জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে বলেও জানায়। সুপ্রিম কোর্টের কথায়, যত দ্রুত সম্ভব জম্মু-কাশ্মীরে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে।

আরও পড়ুন: এজি পদ ফাঁকা রয়েছে! সেই কারণেই শুনানি হচ্ছে না ১০০ দিনের কাজের! আর কী জানালো হাইকোর্ট?

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় বলেন, ‘৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই রাষ্ট্রপতির এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোনও রাজ্যের সংবিধানের তুলনায় দেশের সংবিধান বড়। জম্মু ও কাশ্মীরে ভারতের সংবিধান চলবে।’ প্রধান বিচারপতির এই রায়ে সায় দেন বিচারপতি গাভাই ও বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্ট জানায়, ‘জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে লাদাখ। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেখানে বিধানসভা নির্বাচন কোর্টে হবে। তাই রাজ্যের মর্যাদা যত দ্রুত সম্ভব ফেরাতে হবে।’

Jammu and Kashmir-কে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ৩৭০ ধারা বিলোপ বৈধ, জানাল Supreme Court

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ‘ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পড়ে জম্মু ও কাশ্মীরের কোনওরকম অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বজায় থাকে কি না, আমাদের মতে, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরে জম্মু ও কাশ্মীরের কোনও অভ্যন্তরীণ সার্বভৌমত্ব থাকে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের মতে, ৩৭০ ধারা হল সংবিধানের অস্থায়ী বিধান। যা অভ্যন্তরীণ কারণে কার্যকর করা হয়েছিল।’

Jammu and Kashmir-কে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ৩৭০ ধারা বিলোপ বৈধ, জানাল Supreme Court

জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে বহু মামলা দায়ের হয়। সেগুলিকে একত্রিত করে সম্প্রতি শুনানি ধুরু করে সুপ্রিম কোর্ট। সোমবার, ১২ ডিসেম্বর বড় রায় দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।

Jammu and Kashmir-কে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ৩৭০ ধারা বিলোপ বৈধ, জানাল Supreme Court

Jammu and Kashmir-কে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ৩৭০ ধারা বিলোপ বৈধ, জানাল Supreme Court
Jammu and Kashmir-কে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ৩৭০ ধারা বিলোপ বৈধ, জানাল Supreme Court

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। এর জেরে বিশেষ মর্যাদা হারিয়েছিল জম্মু-কাশ্মীর। ৩৭০ ধারা অনুযায়ী, জম্মু-কাশ্মীর বিধানসভার অর্থ, প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং যোগাযোগ ব্যবস্থা ছাড়া বাকি সব ক্ষেত্রেই স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। তবে ৩৭০ ধারা বিলোপ করা হলে জম্মু ও কাশ্মীরের পৃথক পতাকা অবৈধ হয়ে যায়। বৈধতা হারায় সংবিধান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত