নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাবার পর এই আফগানিস্তান থেকে তালিবানি শাসন এর ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছেন আফগানিরা। বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফেরার ব্যবস্থা করেছে। বিশ্বের কোন কোন দেশ আফগানিস্তানের নাগরিকদের আশ্রয় দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ করোনা আবহেও বিপুল আয় বৃদ্ধি বিজেপি-র, ধারে কাছে নেই বাম-কংগ্রেস।
ভারত জানিয়েছে সঠিক প্রমাণপত্রসহ ভারতে আফগানিস্তানের নাগরিকরা এলে তাদের আশ্রয় দেওয়া হবে। আফগানিস্থানে তালিবানদের রাজত্ব শুরু হওয়ার পর মুখে যতই তালিবানরা বলে থাকুক সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। এ কথা যে শুধু আইওয়াশ মাত্র তার প্রমাণ মিলছে।
গোয়েন্দা সূত্রে খবর আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পরেই কান্দাহারে তালিবান এবং জইশ-ই-মোহাম্মদের বৈঠক হয়। আর সেখানেই নাকি জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল ভারত কেন্দ্রিক জইশ-ই-মোহাম্মদের অপারেশন। আর এই খবর এসে পৌঁছেছে গোয়েন্দা সংস্থা গুলির কাছে।
সতর্ক করা হয়েছে জম্বু কাশ্মীরের প্রশাসনকে। সঙ্গে ভারত সরকার কেউ। গোয়েন্দা দপ্তরের এক অফিসারের কথায় “আমরা দেশের সব গোয়েন্দা এজেন্সিগুলোকে সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখার নির্দেশ পাঠিয়েছি। গত ২৪ আগস্ট পাকিস্তান থেকে আসা দুই জঙ্গির খবর পায়। শ্রীনগরে গ্রেনেড হামলার ছক ছিল তাদের।
জয়েশ-ই-মহম্মদের নজর ফের জম্মু-কাশ্মীরে! কান্দাহারে তালিবান-জইশ বৈঠক
আমরা ভেঙে দিয়েছি। সব রাজ্যের সন্ত্রাস দমন ইউনিটগুলোকে সজাগ রাখতে নির্দেশ দিয়েছি”। গোয়েন্দা দপ্তর থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সন্ত্রাসবাদি সংগঠন তাদের সদস্যদের উৎসাহিত করছে। আর তার প্রভাব পড়তে পারে জাম্মু-কাশ্মিরে তথা ভারতের বিভিন্ন রাজ্যে আর সে ব্যাপারেই এবার সতর্ক ভারতের স্বরাষ্ট্র দপ্তর।



