নজরবন্দি ব্যুরোঃ শ্রীদেবী ও বনি কপূরের মেয়ে জাহ্নবী কিন্তু এখন আর শুধু মাত্র বাবা মায়ের পরিচয়েই পরিচিত নয়। এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম নায়িকা। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। এরপর ধীরে ধীরে তিনি সকলের প্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। অভিনেত্রীর জীবনে কিন্তু রয়েছে একাধিক রহস্য এবার তা সামনে এলো।
আরও পড়ুনঃ ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের কাজ শেষ পর্যায়ে, ফাস্ট লুকেই হাঁকাল ছক্কা!


ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে। তখন জাহ্নবী খুব ছোট। মাত্র ১০ বছরের শিশু ছিলেন তিনি। ছোটবেলা থেকেই বাবা মায়ের জন্য সর্বদা প্রচারের আলো আলোর মধ্যেই থাকতেন ফলে তার ছবি নিয়ে অপব্যবহার করা হয়েছিল।

অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন ‘‘ছোট থেকেই আমি ক্যামেরার সামনে। সেটা নতুন কিছু না। আলোকচিত্রীরা আমাকে আমার বোনকে দেখলেই ছুটে আসত ছবি তুলতে। সে রকমই একটা ছবি ছড়িয়ে পড়ে। চতুর্থ শ্রেণীতে পড়ি তখন। স্কুলে কম্পিউটার ক্লাসে ঢোকা মাত্রই স্ক্রিনে আমার ছবি নিয়ে হাসাহাসি করতে শুরু করে সহপাঠীরা। শরীরে কেন এত লোম, সেই নিয়ে ঠাট্টা-তামাশা চলে। আমাকে যেন অন্য নজরে দেখা শুরু করল সকলে। লোকে এই মর্ফ করা ছবিগুলিকে সত্যি ভাবত। সেটা আমার কাছে যেন আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।’’
মাত্র দশ বছর বয়সে নীল সাইটে ছবি ফাঁস! নিজেকে কিকরে সামলালেন অভিনেত্রী?



তবে শুধু ছোটবেলায় নয়। বলিউডে অভিনেত্রী আসার পর থেকেই তাকে নিয়ে নানা কটু কথা এবং সমালোচনার সৃষ্টি হয়েছিল। এমনকি তিনি মায়ের মত ওতটা সুন্দরী নয় সেই কথাও শুনতে হয়েছিল অভিনেত্রীকে। তার অভিনয় দক্ষতা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে সব কিছুকে সরিয়ে এখন বর্তমানে কাজেই মনোনিবেশ করতে চান অভিনেতা।







