মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়কে সান্ত্বনা দিতে বাড়িতে উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনখর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়কে সান্ত্বনা দিতে বাড়িতে উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনখর। রাজ্যের সঙ্গে বরাবরই নরমে গরমে সম্পর্ক রাজ্যপাল জগদীপ ধনখরের। বরাবরই রাজ্য সরকারের তীব্র সমালোচনা ও কেন্দ্রের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। রাজ্যে মমতা সরকার তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরার পর সেই সম্পর্ক উন্নত হবে বলে আশা করা হয়েছিল। শপথ গ্রহন অনুষ্ঠানে সেই ইঙ্গিত দেখা গেলেও শপথ মিটতেই সেসব উধাও হয়ে যায়।

আরও পড়ুনঃ শীতলকুচি কাণ্ডে এবার সিআইডির তলব রাজ্যের প্রাক্তন পুলিশ সুপারকে।

ভোট পরবর্তী হিংসা নিয়ে রীতিমত সাংবাদিক সম্মেলন করে সমালোচনা করেন তৃণমূল সরকারের। শুধু তাই নয় হিংসা কবলিত এলাকায় যান রাজ্যকে কিছু না জানিয়েই। দেখা করেন বিজেপি কর্মীদের সঙ্গে। এদিকে বর্তমানে রাজ্য বিজেপির একের পর এক নেতা কর্মী বেসুরো গেয়ে ছুটছেন তৃণমূলের পথে। এমন অবস্থায় আজ বিধায়কদের নিয়ে রাজভবনে তাঁর সাথে দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে রাজ্যে বিজেপি-তৃণমূল বিরোধ চরমে উঠেছে। এমন অবস্থাতে সৌজন্য দেখালেন রাজ্যপাল। গতকালই মাতৃহারা হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর আজ তাঁকে সান্ত্বনা দিতে সোজা তাঁর বাড়িতে এসে উপস্থিত হলেন রাজ্যপাল। সেখানে সৌজন্য বিনিময় করে তাঁকে সান্ত্বনা দেন রাজ্যপাল।

মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়কে সান্ত্বনা দিতে বাড়িতে উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনখর। এই নিয়ে রাজনৈতিক গুঞ্জন উঠলেও তা যে কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ তা বলার অপেক্ষা রাখে না। সমবেদনা জানিয়েই সেখান থেকে রাজভবনে ফেরেন রাজ্যপাল বলেই সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন