ইয়াস মোকাবিলায় মমতা সরকারের প্রশংসা! ট্যুইটে উচ্ছাস ধনখড়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইয়াস মোকাবিলায় মমতা সরকারের প্রশংসা! আর প্রশংসা করেছেন খোদ রাজ্যপাল। বাংলায় রাজ্য আর রাজ্যপালের সম্পর্ক খুব মধুর না প্রথম থেকেই। যে কোন বিষয়েই দু-পক্ষ থেকে বা বিতন্ডা চলে এক প্রস্ত। রাজ্যের একাধিক কাজকর্মে নিজের মত মেলাতে পারেন না রাজ্যপাল। করোনা থেকে ভোট পরবর্তী হিংসা বা নারদ মামলা রাজ্য রাজ্যপালের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুনঃ জামিন মঞ্জুর করলেই তো মামলার নিষ্পত্তি! ফের কাল শুনানির আর্জি কল্যাণের

তবে ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের প্রশংসা করলেন খোদ রাজ্যপাল। গতকালই বাংলার ওপর দিয়ে বয়ে গেছে ইয়াসের দাপট। তবে গতবছরের আমাফান থেকে শিক্ষা নিয়ে এবার ঝড়ের বেশ কয়েকদিন আগে থেকেই যুদ্ধকালীন তৎপরতা নিয়ে প্রায় সকল ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। ব্লকে ব্লকে ত্রাণ শিবির থেকে বহু পরিমাণ বিপর্যয় মোকাবিলা বাহিনি প্রস্তুত। সব মিলিয়ে একেবারে কোমর বেঁধে তৈরি ছিলো প্রশাসন। ঝড়ের আগের রাত থেকে মুখ্যসচিব সহ একাধিক আমলার সঙ্গে নবান্নে জেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝড়ের আগের রাতে অর্থাৎ মঙ্গলবার রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতে সন্ধ্যা ৬টা নাগাদ নবান্নর কন্ট্রোল রুমে হাজির হয়েছিলেন খোদ রাজ্যপাল। নবান্নের ‘ইয়াস’ কন্ট্রোল রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ইয়াস ঝড় মোকাবিলার প্রস্তুতি দেখে তিনি বলেন, “বিভিন্ন বাহিনীর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পুরোদমে সক্রিয়তা দেখাচ্ছে। মানুষের যাতে কোনও সমস্যা না হয় তাই নিয়ে আমি মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছি। এখন আধুনিকতার জেরে পূর্বাভাস বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সঠিক হয়। আমি সব খবর নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ জানাব।”

তার পরেই ঝড়ের দাপট কমার পর আজ ট্যুইট করে মমতা সরকারের প্রশংসা করেছেন রাজ্যপাল। নিজের ট্যুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনশন করে তিনি লিখেছেন ‘ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা৬ সরকার যে দায়বদ্ধতা দেখিয়েছে তা প্রশংসার যোগ্য’। ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য রাজ্যের ত্রাণকার্যের কিছু মুহুর্তের ছবিও দিয়েছেন রাজ্যপাল।  সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং প্রাপকরা যেন সরাসরি সুবিধা পান সে দিকে খেয়াল রাখতে হবে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত