পরে জানানো হবে যাদবপুর ও রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি-র পরীক্ষা পদ্ধতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্ট কলেজ,বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা বাতিলের আর্জি বাতিল করেছে। তারা জানিয়েছে যে, চূড়ান্ত বর্ষের পরীক্ষা না নিলে ছাত্রছাত্রীদের ডিগ্রী দেওয়া হবে না। 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্ত ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন।

সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় 30 সেপ্টেম্বর এর মধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ একটি ফ্যাকাল্টি কাউন্সিলের সভা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেবেন।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কিভাবে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে তারা তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, এটি স্টেকহোল্ডারদের সাথে বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র মারফত জানা গিয়েছে যে, পরীক্ষা নেওয়ার পদ্ধতি স্থগিত হলেও মূল্যায়নের পদ্ধতিটি অ্যাসাইনমেন্ট এবং অনলাইন ভিত্তিক হবে। তবে, যে সমস্ত পরীক্ষার্থীদের ইন্টারনেটে সুযোগ সুবিধা নেই, তাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না।

যে সমস্ত ছাত্র-ছাত্রী অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে না তারা ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয় গিয়ে জমা দিয়ে আসতে পারবেন।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী পরীক্ষা প্রসঙ্গে বলেছেন যে,চিত্রকলা ভাস্কর্য এবং প্রয়োগ শিল্পের মতো চারুকলার পরীক্ষাগুলির জন্য তারা স্টকহোল্ডার এর সাথে বৈঠক করার পরে সিদ্ধান্ত নেবেন। এবং ইউনিভার্সিটির প্রাকটিক্যাল পরীক্ষা হলে নেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত