দেশে করোনা আক্রান্ত ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর পর দুদিন রেকর্ড হারে সংক্রমণ ভারতে। যার জেরে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।আক্রান্ত ৮৬ হাজারের বেশি মানুষ। শেষ ২৪ ঘন্টায় দেশ জুড়ে করোনা আক্রান্ত হলেন ৮৬হাজার ৪৩২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের।

আরও পড়ুনঃ রেকর্ড টেস্টের দিনে মৃত্যুর রেকর্ড। দেখুন আজকের বুলেটিন। #BreakingNews

এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন। আর, মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে  ৬৯ হাজার ৫৬১ জনে এ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজারের কাছাকাছি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ্য ৭ হাজার ২২৩ জন।এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৭ শতাংশ। তবে দেশে এখনও প্রায় ৮ লক্ষ ৪৬ হাজার ৩৯৫ জন করোনা রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার হয়েছে ১০ লক্ষের বেশি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ  জানিয়েছে, এযাবত্‍ দেশে  এখনও পর্যন্ত করোনার মোট  ৪ কোটি ৭৭ লক্ষ ৩৮ হাজার ৪৯১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রথমেই নাম মহারাষ্ট্রের। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৬২ আর মৃত্যু হয়েছে ২৫,৯৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,২১৮ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে অন্ধ্র প্রদেশ, এ রাজ্যে আক্রান্ত ৪ লক্ষ ৭৬ হাজার ৫০৬ জন। মৃত্যু হয়েছে ৪,২৭৬ জনের। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৮২৭ আর মৃত্যু হয়েছে ৭,৬৮৭ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ২২০ জন। সেখানে মৃত্যু হয়েছে ৪,৫১৩ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত