রেকর্ড টেস্টের দিনে মৃত্যুর রেকর্ড। দেখুন আজকের বুলেটিন। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেকর্ড টেস্টের দিনে মৃত্যুর রেকর্ড। করোনা ভাইরাস প্রতি মুহুর্তে তাঁর প্রভাব বাড়িয়ে চলেছে দেশজুড়ে। গত ২৪ ঘন্টায় সংক্রমনের নিরিখে বিশ্বের মধ্যে রেকর্ড গড়েছে ভারত। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। কিন্তু গত কয়েকদিন ধরে সেই সংক্রমনের গতিতে লাগাম পড়েছে। তবে প্রায় প্রতিদিন ৫০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। কিন্তু আজ সব রেকর্ড ভেঙে মৃত্যু প্রায় ষাট ছুঁই ছুঁই।

আরও পড়ুনঃ প্রতি শনিবার আর ব্যাঙ্ক বন্ধ নয় রাজ্যে। নোটিশ জারি অর্থ মন্ত্রকের।

রাজ্যে প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে কেন্দ্র যাই বলুক না কেন রাজ্য সরকার অনড় রয়েছে আনলক ৪ এর মধ্যেও লকডাউনের সিদ্ধান্তে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯৭৮ জন।

রেকর্ড টেস্টের দিনে মৃত্যুর রেকর্ড। আজকের ২ হাজার ৯৭৮ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৬৫৯ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৩ হাজার ৬৫৪ জন। যা গতকালের থেকে ৩৮৫ জন কমেছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫২ জনের। মৃত ৩ হাজার ৪৫২ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৮ জন, যা রেকর্ড। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩০৫ জন।

আজকের ৩ হাজার ৩০৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪৭ হাজার ৫৫৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৫ হাজার ৬২০ টি। এটি রাজ্যে করোনার ইতিহাসে রেকর্ড টেস্ট। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৬৬ হাজার ৪০৪ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ২২ হাজার ৯৬০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৪৫ শতাংশ। যা কমেছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৪.৪৮ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।

bulletine

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত