শ্রীমান দিলীপের কারণেই বাবুল বিযুক্তি! দলে রাখতে ফোন আসছে নাড্ডা-শাহের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্রীমান দিলীপের কারণেই বাবুল বিযুক্তি! বাংলার গেরুয়া শিবিরে বাবুল-দিলীপ দ্বন্দের কথা নতুন নয়। দুজনেই একই দলের হলেও দুজনের ভাবনা মেলেনা একথা জানান সকলেরই। তবে বাবুলের দলত্যাগের কথা প্রকাশের পর সেই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য কিম্বা সেই মন্তব্যকে হাইলাইট করে বাবুলের পাল্টা পোস্ট জল্পনা বাড়াচ্ছে আরও বেশি।

আরও পড়ুনঃ  বিপ্লবের রাজ্যে তৃণমূলের ‘অভিষেক’, সমারোহর মাঝেই ছিঁড়লো হোর্ডিং-ব্যানার

দিন কয়েক ধরেই বাবুলের গলার সুর বদলাচ্ছিল একটু একটু করে। মন্ত্রীত্ব যাওয়ার পর থেকেই ধীরে ধীরে রাজনীতির আঙিনা ছেড়ে গানের দুনিয়ায় মন দিচ্ছিলেন। মাঝেই মাঝেই লম্বা চওড়া পোস্ট করে লিখছিলেন নিজের মনের কথা। শেষমেশ সেই ফেসবুকেই জানান এবার দল ছাড়ছেন তিনি।

ফেসবুক পোস্টে বাবুল লিখেছিলেন, “1992 – তে Standard Chartered Bank-এর চাকরী ছেড়ে মুম্বাইতে পালানোর সময়েও তাই করেছিলাম, আজ তাই করলাম !!! চললাম.. হ্যাঁ, কিছু কথা বাকি রয়ে গেলো..হয়তো কখনো বলবো.. আজ নাই বা বললাম..চললাম..” বাবুলের রাজনীতি ছাড়া নিয়ে সঙ্গে সঙ্গেই তুলুল হইচই ওঠে রাজনৈতিক মহলে।

বরাবরের বৈপরীত্য, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি শ্রীমান দিলীপের কারণেই বাবুল বিযুক্তি!

শ্রীমান দিলীপের কারণেই বাবুল বিযুক্তি! দলে রাখতে ফোন আসছে নাড্ডা-শাহের
শ্রীমান দিলীপের কারণেই বাবুল বিযুক্তি! দলে রাখতে ফোন আসছে নাড্ডা-শাহের

ব্যাথিত তথাগত রায় থেকে আরও অনেকেই। তবে এসবের মাঝেও বাবুলের রাজনীতি ছাড়ার প্রসঙ্গে দিলীপের মন্তব্যের কথা বলে ফের নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি।  দিলীপ ঘোষ বলেছিলেন, ‘মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।’ তার প্রেক্ষিতে গভীর রাতে নিজের ফেসবুকের ওয়ালে ঐ মন্তব্য সহ এবশ কিছু স্ক্রিণ শট দিয়ে লেখেন, এই ধরণের ‘ব্যক্তিত্ব’ বা uncouth মন্তব্যের সাথে তো আর রোজ রোজ Deal করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !! প্রথম উক্তিটির ‘সৌজন্য’ শ্রী কুনাল ঘোষ আর দ্বিতীয়টির, শ্রীমান দিলীপ ঘোষ.. দেখুন…’

এই মন্তব্য পাল্টা মন্তব্যের খেলায় আরও স্পষ্ট হচ্ছে উভয়ের দ্বন্দ। তার মাঝেই প্রকট হয়েছে বাবুলের তৃণমূল যোগের সম্ভাবনাও। তবে সূত্রের খবর, বাবুলকে এখনই হাত ছাড়া করতে চায়না কেন্দ্রীয় নেতৃত্ব। বাবুলের রাজনীতি ছাড়ার কথা বলার পরেই তাঁকে ফোন করে ডেকে বৈঠক করেন খোদ জে পি নাড্ডা। ফোন করেন অমিত শাহও।

শ্রীমান দিলীপের কারণেই বাবুল বিযুক্তি! দলে রাখতে ফোন আসছে নাড্ডা-শাহের
শ্রীমান দিলীপের কারণেই বাবুল বিযুক্তি! দলে রাখতে ফোন আসছে নাড্ডা-শাহের

বিজেপি সূত্রের খবর মন্ত্রীত্ব কেড়ে নেওয়া নিয়ে ক্ষোভ দেখিয়েছেন বাবুল, তাতে তাঁকে অন্য পদে বসানোর আশ্বাস দেওয়া হয়েছে দলের তরফে। এদিকে তাঁর দলত্যাগের সিদ্ধান্ত জানানোর পর বহু মানুষের মন্তব্য, কটাক্ষ, সাধুবাদ সম মিলিয়ে যা যা নজরে এসেছে তাঁর, ফেসবুকে লিখেছেন প্রাক্তন মন্ত্রী, ‘যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষার’ ব্যবহার করেছেন – সবটাই শিরধার্য্য | কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি | তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কি দরকার | ‘

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন