নজরবন্দি ব্যুরো: টানা ১৯ ঘণ্টা আয়কর তল্লাশি। সূত্রের খবর, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের (Bayron Biswas) বাড়ি এবং বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে ৭০ লক্ষ টাকা উদ্ধার করেন আধিকারিকরা। সোনার গয়নাগাটি এবং নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে, তল্লাশি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন বায়রন। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। বুধবার সকাল ৬টা ১০ মিনিটে একাধিক দলে বিভক্ত হয়ে বাইরনের বাড়ি এবং বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেন আয়কর আধিকারিকেরা (Income Tax Officers)।
আরও পড়ুন: প্রভাবশালীদের সেফ হোম SSKM, জনস্বার্থ মামলা দায়ের কোর্টে !

বাইরনের শমসেরগঞ্জের বাড়ির পাশাপাশি, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও অভিযান চালানো হয়। বিধায়কের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। আয়কর দফতর সূত্রে জানা যায়, বাইরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির হিসাবরক্ষকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়কের বাবা বাবর বিশ্বাসকেও।

গতকাল বায়রন যখন নার্সিংহোমে যান, তখনও আয়কর হানা জারি ছিল তাঁর বাড়িতে। রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে বিধায়কের (TMC MLA) বড়িতে বেশ কিছু কম্বল এবং বালিশ নিয়ে যাওয়া হয়েছিল। আয়কর দফতরের আধিকারিকদের জন্যেই তা নিয়ে যাওয়া হয় বলে অনুমান করা হয়। কারণ রাতভর বায়রন বিশ্বাসের বাড়িতেই ছিলেন তাঁরা।
এদিকে বায়রনের বাড়ি ছাড়াও বিধায়কের বিড়ি কারখানা, স্কুল ও নার্সিংহোমেও তল্লাশি অভিযান চালান আয়কর আধিকারিকরা। রাত্রি একটা নাগাদ তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে গেলেও উলুবেড়িয়ার বাগনানে বিধায়কের কাগজ কারখানায় এখনও জারি তল্লাশি।
টানা ১৯ ঘণ্টা তল্লাশি, পাওয়া গেল ৭০ লক্ষ টাকা ও সোনার গয়না, অসুস্থ বায়রন হাসপাতালে

উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। তবে ২০ দিনের মাথায় হঠাৎ দলবদল করেন তিনি। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন বায়রন।








