Gaganyaan: চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার গগনযান নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চন্দ্রযান-৩ এর সাফল্যের হাত ধরেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ভারত। রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত চতুর্থ দেশ, যারা চাঁদের মাটিতে পা রাখল। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ক্ষেত্রে আবার ‘ফার্স্ট বয়’ ভারতই। চন্দ্রযানের এই সাফল্য়ে ইসরো(ISRO)-কে সাধুবাদ জানিয়েছে গোটা বিশ্ব।

আরও পড়ুন: আগামী চন্দ্রাভিযানের ভাবনা ইসরোর, জানানো হল সময়

তবে এই প্রশংসার বন্যা, আবেগে গা ভাসাচ্ছেন না ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের পরই পরবর্তী মিশনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে ইসরো। চন্দ্রযানের পর এবার পালা গগনযানের । আগামী দু-এক মাসের মধ্যেই গগনযান প্রকল্পের প্রথম ধাপ সম্পূর্ণ করতে পারে ইসরো। এমনটাই জানালেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। ইতিমধ্যেই প্রশিক্ষণ চলছে মহাকাশচারীদের।

চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার গগনযান নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান
চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার গগনযান নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান

শুরু হয়েছে পরীক্ষামূলক প্রস্তুতিও।এইটি ভারতের প্রথম মানববিশিষ্ট স্পেস ফ্লাইট হতে চলেছে। এই নিয়ে এস সোমনাথ ‘গগনযানের কাজ চলছে খুব ভালোভাবে। গগনযানের ক্রিউ মডিউলের প্রথম টেস্ট ভেহিক্যাল ফ্লাইট লঞ্চ করব।’ তিনি বলছেন সংশ্লিষ্ট কাজে ক্ষমতা যাচাই মূলক একটি অভিযান হবে এইটি।

6 22

এছাড়াও এস সোমনাথ বলেন,’এই অভিযান খুব শিগগিরই শুরু হবে সম্ভবত অক্টোবরে। সব কিছু প্রস্তুত হচ্ছে। আমরা এটা ফের পুনরাবৃত্তি করব। আর আমরা পরিকল্পনা করছি পরের বছরের শুরুর দিকে মানবহীন মিশনের।’

চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার গগনযান নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান

7 16

উল্লেখ্য, শোনা যাচ্ছে, এই মানবহীন মিশনে ইসরোর রোবট ব্য়োমমিত্র থাকতে চলেছে। জানা গিয়েছে, গগনযানের আওতায় ভারতের ৪ টি টেস্ট ভেহিক্যাল তৈরি করা হয়েছে। এরমধ্যে ২০২৩ এর জন্য টিভি ডি১, ডি২ রয়েছে, ২০২৪ এর জন্য ডি৩, ডি৪ রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত