Jawan: মানি হাইস্ট এর হিন্দি সংস্করণ শাহরুখের জওয়ান? কি বলছেন ‘কাস্টিং ডিরেক্টর’ মুকেশ ছাবড়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবি শাহরুখের ‘জওয়ান’। ছবি মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে অনুরাগীমহল। বেশ কয়েকবছর পর ‘পাঠান’ এর মাধ্যমে শাহরুখের কামব্যাক অভিনেতাকে আকাশছোঁয়া সাফল্য এনে দিয়েছিল। বহুমাস ধরে বক্সঅফিস দাপিয়ে বেড়িয়েছে এই ছবি। তাই জওয়ান নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। তবে এবার জওয়ান নিয়ে বিস্ফোরক তথ্য উঠে আসছে।

আরও পড়ুনঃ এত পুরুষের আনাগোনা থাকলেও কেন রাঘবের গলাতেই মালা? অবশেষে মুখ খুললেন পরিণীতি

জওয়ান নাকি স্প্যানিশ ওয়েব সিরিজ মানি হাইস্ট এর হিন্দি সংস্করণ। তবে এই তথ্য কতটা সত্য? ছবি নির্মাতাদের তরফ থেকে জানা যাচ্ছে এই ছবিতে অভিনেতাকে দেখা যাবে প্রমীলা বাহিনীর ‘চিফ’-এর চরিত্রে। এই তথ্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোর গুঞ্জন। তাহলে শাহরুখের এই ছবিও কি বিশ্ববিখ্যাত ওয়েব সিরিজটিরই অনুকরণ?

jawan31692788364

সম্প্রতি সমস্ত গুঞ্জনের সমাধান করতে মুখ খুললেন মুকেশ। তিনি জানান ‘‘আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে রাখুন। যখন ‘জওয়ান’ বড় পর্দায় আসবে তখনই পরিষ্কার হয়ে যাবে সবটা। ট্রেলার নিয়ে কি কম প্রশ্নের মুখে পড়তে হয়েছে! তবে এখনই রহস্যের উদ্‌ঘাটন করছি না।

মানি হাইস্ট এর হিন্দি সংস্করণ শাহরুখের জওয়ান? সত্যিই কি তাই?

download 2 9

একটু সকলে অপেক্ষা করুন, বড় পর্দায় এই ছবি উপভোগ করবেন। আমি শুধু এতটুকু বলতে পারি, এটা শাহরুখের জীবনের একটা বিশেষ ছবি। আমার মনে হয় এই ছবি শাহরুখ অনুরাগীদের চমকে দেবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর