২০২৪ সালে অর্থাৎ এ বছরেই ভারতের লোকসভা নির্বাচন। তাই এই নির্বাচনের প্রভাব পড়তে পারে কোটিপতি লীগ বা আইপিএলের ওপর। এই দুটো মেগা ইভেন্ট একইসঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে এবারও কি তাহলে বিদেশে অনুষ্ঠিত হবে আইপিএল? সূত্রের খবর এখনো পর্যন্ত বিদেশে এই টুর্নামেন্ট করার পক্ষপাতি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: দেড় বছর পর ২০ ওভারের ক্রিকেটে ফিরেই ধোনির রেকর্ডের সামনে রোহিত, পারবেন হিটম্যান

এইজন্য তারা প্ল্যান ‘বি’ ঠিক করে রেখেছেন। সাধারণত মার্চ মাসের শেষে আইপিএল (IPL)। কিন্তু এবার ২২ শে মার্চ থেকে শুরু হতে পারে এই ইভেন্ট। কারণ জুন মাসের শুরু থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (World Cup)। আবার এই বছরই মোটামুটি ওই সময়েই হতে পারে লোকসভা নির্বাচন (Lok Sabha elections)। ফলে চারিদিকের চাপ রয়েছে এই টুর্নামেন্টের উপরে।
কিন্তু মোটামুটি তারিখ চূড়ান্ত করে ফেললেও অফিসিয়ালি এখনো আইপিএলের দিনক্ষণ ঠিক করা হয়নি। আর তার বড় কারণ লোকসভা নির্বাচন। তাই আইপিএলের ডেট চূড়ান্ত করার জন্য বিসিসিআইকে (BCCI) তাকিয়ে থাকতে হচ্ছে নির্বাচন কমিশনের (Election Commission) দিকে। তবে একটা ব্যাপার চূড়ান্ত দেশের মধ্যেই হবে আইপিএল। আর তার জন্য এপ্লাই করা হবে প্ল্যান ‘বি’।

এই প্ল্যান বি কী? বিসিসিআই যে পরিকল্পনা করেছে সেটা হলো কোন রাজ্যে নির্বাচন চলাকালীন সেই রাজ্যে যদি আইপিএলের ম্যাচ থাকে এবং যদি নিরাপত্তার সমস্যা হয় তাহলে সেই ম্যাচ কে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্য রাজ্যে যেখানে সেই রাজ্যের কোন আইপিএল দল নেই।
ভোট হলেও ভারতের মধ্যেই হবে IPL, প্লান B তৈরি বোর্ডের

অর্থাৎ কলকাতার ম্যাচের সময় যদি পশ্চিমবঙ্গে ভোট থাকে তাহলে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হবে। কটক (Cuttack) বা ভুবনেশ্বরে (Bhubaneswar)। অর্থাৎ দশ রাজ্য ছাড়াও প্ল্যান ‘বি’ অনুযায়ী আইপিএল হবে ভিন্ন রাজ্যেও। তাই নির্বাচন কমিশনের নির্বাচনের সময় দেখার পরেই আইপিএলের দিন ঘোষণা করবে ভারতীয় বোর্ড (BCCI)।



