রাজস্থানের বিরুদ্ধে বিরাট জয় মুম্বাইয়ের, প্লে-অফের হুঙ্কার রোহিতদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজস্থানের বিরুদ্ধে জয় দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স আরও একবার প্লে অফের দৌড়ে পুরোপুরি চলে এল। আপাতত পঞ্চম স্থানে থাকলেও চতুর্থ স্থানে থাকা কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাঁরা। এদিন শারজায় টস জিতে রাজস্থানকে ব্যাটিং করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুনঃ সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ১৬ তারিখের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ।

তাঁর বোলাররা তাঁকে হতাশ করেননি। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান। ২০ ওভার খেলে ৯ উইকেটে মাত্র ৯০ রান তোলে তাঁরা। সেই রান ৮.২ ওভারে তুলে দিল মুম্বই। আইপিএলের প্লে অফের আগে এরকম গাড্ডায় পড়তে হবে তা মুম্বই ইন্ডিয়ান্সের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি।

রাজস্থানের বিরুদ্ধে বিরাট জয় মুম্বাইয়ের,
রাজস্থানের বিরুদ্ধে বিরাট জয় মুম্বাইয়ের

মরণ বাঁচন ম্যাচে স্রেফ জিতলেই হবে না, অন্যান্য দলের খেলার ফলাফলের ওপরেও নজর রাখতে হবে। এমন অসহ্য পরিস্থিতিতে একগাদা পরিবর্তন এনে খেলতে নেমেছিল মুম্বই। কুইন্টন ডিকক, ক্রুনাল পান্ডিয়াকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন ক্যাপ্টেন রোহিত।বদলে দলে ঢুকেছিলেন নাথান কুইল্টার নাইল, জিমি নিশামরা।

রাজস্থানের বিরুদ্ধে বিরাট জয় মুম্বাইয়ের,

আর মুম্বইয়ের মঙ্গলবার বিধ্বংসী ফর্মের পিছনে সেই কুইল্টার নাইল এবং জিমি নিশাম। দুজনেই মুম্বই জার্সিতে আইপিএলের অন্যতম সেরা পারফরম্যান্স করে গেলেন। কুইল্টার নাইল ৪ ওভারে ১৪ রান খরচ করে তুলে নিলেন ৪ উইকেট।

রাজস্থানের বিরুদ্ধে বিরাট জয় মুম্বাইয়ের

নিজের বোলিং কোটায় জিমি নিশাম ১২ রানের বিনিময়ে সংগ্রহ করলেন ৩ উইকেট। বুমরার দখলে ১৪ রানের বিনিময়ে দুই উইকেট।
রাজস্থান রয়্যালস ৯০-৯ (লুইস ২৪, মিলার ১৫)
মুম্বই ইন্ডিয়ান্স: ৯৪-২ (ঈশান ৫০, রোহিত শর্মা ২২)
মুম্বই ৮ উইকেটে জয়ী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন