IPL 2026 শুরু কবে? নিলামের আগেই জানানো হল টুর্নামেন্টের দিনক্ষণ

মিনি অকশনের আগেই আইপিএল কর্তৃপক্ষ জানাল ২০২৬ মরশুমের সম্ভাব্য সূচি। ২৬ মার্চ শুরু, ফাইনাল ৩১ মে; তবে প্রথম ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত নয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল নিলামের উত্তাপের মধ্যেই ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর। মিনি অকশনের আগেই প্রকাশ্যে এল IPL 2026-এর সম্ভাব্য দিনক্ষণ। ১৯তম মরশুম শুরু হতে চলেছে ২৬ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩১ মে। প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে চলবে দেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ।

মঙ্গলবার আবু ধাবিতে বসছে আইপিএলের মিনি অকশন। মোট ৭৭টি স্লট পূরণের লক্ষ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি নামছে দরকষাকষিতে। তার আগেই সূচির দিনক্ষণ জানানোয় দলগুলির পরিকল্পনা করতে সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Shamim Ahamed Ads

একাধিক রিপোর্ট অনুযায়ী, নিলামের আগে সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করেন আইপিএল-এর সিইও হেমাং আমিন। সেই বৈঠকেই শুরু ও শেষের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হয় দলগুলিকে। বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে আগাম প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

IPL 2026 শুরু কবে? নিলামের আগেই জানানো হল টুর্নামেন্টের দিনক্ষণ
IPL 2026 শুরু কবে?

আইপিএল কর্তৃপক্ষের অন্দরমহলের বক্তব্য, জাতীয় দলের সূচির কারণে মাঝপথে অনেক বিদেশি ক্রিকেটারকে টুর্নামেন্ট ছাড়তে হয়। তাই আগেভাগে দিনক্ষণ জানালে দলগুলি স্কোয়াড গঠনে ও রিজার্ভ পরিকল্পনায় সুবিধা পাবে।

তবে এখনও স্পষ্ট নয় IPL 2026-এর উদ্বোধনী ম্যাচ কোথায় হবে। নিলামের আগে আবু ধাবির ডব্লিউ হোটেলে হওয়া বৈঠকেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাধারণত আগের মরশুমের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ হয়। সেই হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়াম প্রথম ম্যাচের সম্ভাব্য ভেন্যু।

যদিও বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা শর্তসাপেক্ষে ম্যাচ আয়োজনের অনুমতি পেলেও, গতবারের পদপিষ্টের ঘটনার পরে উদ্বোধনী অনুষ্ঠান-সহ প্রথম ম্যাচ আয়োজন নিয়ে সব পক্ষ পুরোপুরি নিশ্চিন্ত নয় বলে জানা যাচ্ছে। তবু বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই বিষয়ে তারা আশাবাদী।

নিলামের উত্তেজনার মধ্যেই আইপিএল ২০২৬-এর দিনক্ষণ ঘোষণায় ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত