অবশেষে শেষ হল সব অঙ্ক। IPL 2026 প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গিয়েছে এবং পরিষ্কার হয়ে গেছে ফাইনালের রাস্তাও। শেষ লিগ ম্যাচে জয়ের পর শেষ চারে জায়গা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। আগে থেকেই টিকিট কেটে রেখেছিল বেঙ্গালুরু, গুজরাট ও হায়দরাবাদ। এখন শুরু নকআউটের লড়াই।
পয়েন্ট টেবিলের হিসেবে এবার শীর্ষে শেষ করেছে RCB। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। একই পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে GT। তৃতীয় স্থানে শেষ করেছে SH এবং ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠেছে RR।
কোয়ালিফায়ার ১
লিগ টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দল সরাসরি মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে।
অর্থাৎ RCB বনাম GT।
ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে, ধরমশালায়।
এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। পরাজিত দল পাবে আরও একটি সুযোগ— খেলবে কোয়ালিফায়ার ২।
এলিমিনেটর
তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল লড়বে টিকে থাকার ম্যাচে।
অর্থাৎ SRH বনাম RR।
ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে, মুল্লানপুরে।
এই ম্যাচে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়। জয়ী দল উঠবে কোয়ালিফায়ার ২-এ।
কোয়ালিফায়ার ২
প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এবং এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে।
ম্যাচের তারিখ ২৯ মে, ভেন্যু মুল্লানপুর।
এখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দ্বিতীয় দল।
ফাইনাল
সব প্রতীক্ষার শেষে ৩১ মে অনুষ্ঠিত হবে IPL 2026-এর ফাইনাল।
ফাইনালের আসর বসবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে-এ।
এখন থেকে প্রতিটি ম্যাচই নকআউটের চাপ নিয়ে মাঠে নামবে। একদিকে সরাসরি ফাইনালে ওঠার লড়াই, অন্যদিকে বাঁচা-মরার সমীকরণ— IPL 2026-এর শেষ সপ্তাহে উত্তেজনা যে চরমে উঠতে চলেছে, তা বলাই যায়।



