IPL 2026 সূচি ঘোষণা: কবে শুরু কেকেআরের অভিযান? প্রথম চার ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানাল বোর্ড

IPL 2026 সূচি ঘোষণা: কবে শুরু কেকেআরের অভিযান? প্রথম চার ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানাল বোর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সালের Indian Premier League শুরু হতে আর বেশি দেরি নেই। টুর্নামেন্টের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বোর্ড। সেই তালিকাতেই সামনে এসেছে Kolkata Knight Riders-এর প্রথম কয়েকটি ম্যাচের সূচি। নতুন মরশুমে চতুর্থ শিরোপার লক্ষ্যে মাঠে নামতে চলেছে কলকাতা।

বোর্ডের ঘোষণামতো, আইপিএল ২০২৬ শুরু হবে ২৮ মার্চ থেকে। আর কেকেআরের অভিযান শুরু হবে ২৯ মার্চ, শক্তিশালী প্রতিপক্ষ Mumbai Indians-এর বিরুদ্ধে।

গত মরশুমে কলকাতার পারফরম্যান্স ছিল হতাশাজনক। পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল দলটি। মাত্র পাঁচটি ম্যাচে জয় পেয়েছিল তারা। তবে তার আগের মরশুমেই তৃতীয়বার আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। তাই নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

এবার দলের নেতৃত্বে রয়েছেন Ajinkya Rahane। নতুন স্কোয়াড নিয়ে বড় প্রত্যাবর্তনের আশা করছে কলকাতা শিবির।

কেকেআরের প্রথম চার ম্যাচের সূচি

অর্থাৎ প্রথম ম্যাচ অ্যাওয়ে হলেও পরের তিনটি ম্যাচই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে কলকাতা নাইট রাইডার্স।

নতুন স্কোয়াড নিয়ে প্রস্তুত কেকেআর

এই মরশুমে দল গঠনে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজি। নিলামে মোট ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নামা কেকেআর একাধিক বড় ক্রিকেটারকে দলে নিয়েছে।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার Cameron Green-কে ২৫.২০ কোটি টাকায় দলে নেওয়া হয়েছে, যা তাঁকে আইপিএলের অন্যতম দামি বিদেশি ক্রিকেটারে পরিণত করেছে।
শ্রীলঙ্কার পেসার Matheesha Pathirana-কে ১৮ কোটি টাকায় এবং বাংলাদেশের পেসার Mustafizur Rahman-কে ৯.২০ কোটি টাকায় দলে নিলেও মুস্তাফিজুর এই মরশুমে খেলতে পারবেন না বলে জানা গেছে।

কেকেআর স্কোয়াড (IPL 2026)

অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, অনুকুল রায়, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রাশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, ডাকশ কামরা, আকাশ দীপ, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথেশা পাতিরানা, টিম সিফার্ট, সর্তক রঞ্জন, রাচিন রবীন্দ্র।

নতুন স্কোয়াড ও নতুন নেতৃত্বে এবার আইপিএলে কেকেআরের লক্ষ্য একটাই—আবারও ট্রফি জেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন