আইপিএল এর জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। পাঁচজনকে রিটেনশনের মাধ্যমে এবং একজনকে ‘রাইট টু ম্যাচ’ (RTM) নিয়মের আওতায় নেওয়া যাবে। ১০ ফ্র্যাঞ্চাইজি আগের দলের মোট ৬০ জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে। আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের রেখে দেওয়ার পরিকল্পনা করেছে, তার একটি তালিকা ঘিরে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর জল্পনা শুরু হয়েছে। এক ঝলকে দেখেনিন। সম্ভাব্য তালিকা।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর):
কেকেআরের প্রাথমিক রিটেনশন তালিকায় রয়েছেন সাতজন ক্রিকেটার। অধিনায়ক শ্রেয়স আয়ার, অভিজ্ঞ সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল দলে থাকছেন। এছাড়া রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ফিল সল্টের নামও রয়েছে তালিকায়।


চেন্নাই সুপার কিংস (সিএসকে):
চেন্নাইয়ের তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে এবং মাথিশা পাতিরানা। নতুনভাবে সংযোজন হতে পারেন রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে।
মুম্বই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মার ফ্র্যাঞ্চাইজিতে থাকা নিয়ে সংশয় থাকলেও, মুম্বই ইন্ডিয়ান্সের প্রাথমিক তালিকায় তাঁর নাম রয়েছে। হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা এবং ঈশান কিশনের নামও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
লখনউ সুপার জায়ান্টস:
লোকেশ রাহুলের নেতৃত্বে থাকা নিয়ে বিতর্ক থাকলেও, ফ্র্যাঞ্চাইজি তাকে ধরে রাখার পরিকল্পনা করছে। নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই এবং কুইন্টন ডি কক-ও তালিকায় রয়েছেন।


গুজরাত টাইটান্স:
গুজরাতের রিটেনশন তালিকায় রয়েছেন শুভমন গিল, মহম্মদ শামি, রশিদ খান, ডেভিড মিলার এবং সাই সুদর্শন।ৎরাজস্থান রয়্যালস:
সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল রয়েছেন রাজস্থানের প্রাথমিক তালিকায়।
বাকি ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা:
দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থ, অক্ষর পটেল এবং কুলদীপ যাদবকে ধরে রাখতে চায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলি এবং ফ্যাফ ডুপ্লেসি থাকছেন। সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড এবং এডেন মার্করামকে রিটেনশনের পরিকল্পনা করছে।
আইপিএল ২০২৪-এর রিটেনশন তালিকায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।







