নজরবন্দি ব্যুরো: রাজ্যেজুড়ে দুর্নীতি! আর এই দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক নেতা-প্রভাবিত ব্যক্তিদের। একের পর এক বিতর্কের মাঝেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এহেন পরিস্থিতির মাঝেই কলকাতা থেকে বদলি হয়ে গুয়াহাটিতে গেলেন এক ইডির আধিকারিক। জানা যাচ্ছে, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অফিসের ফাইল ডাউনলোড বিতর্কের জেরেই এই বদলি। ইতিমধ্যেই গুয়াহাটির ইডি অফিসে তিনি যোগ দিয়েছেন ওই অফিসার।
আরও পড়ুন: Liquor Shop Close: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ৫ দিন মদের দোকান বন্ধ থাকবে এই রাজ্যে
কিন্তু হঠাৎ কেন এই বদলি? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, গতমাস অর্থাৎ অগাস্টের শেষে ওই অফিসার কলকাতা থেকে গুয়াহাটিতে যোগ দিয়েছেন। তবে ঘটনাচক্রে ওই অফিসার লিপস অ্যান্ড বাউন্ডডসের অফিসে তল্লাশির সময়ও ছিলেন। আর সেই তল্লাশিতেই অনৈতিকভাবে ফাইল ডাউনলোড করার অভিযোগ উঠেছিল। যেই মামলা আদালতে এখন বিচারাধীন।

প্রসঙ্গত, গত ২১ অগাস্ট রাতভর লিপস অ্যান্ড বাউন্ডসের কোম্পানিতে তল্লাশি চলে। ইডির প্রেস রিলিজ অনুযায়ী, সেখানে থেকে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়ের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেন অফিসাররা। এরপরেই ওই কোম্পানির এক কর্তা অভিযোগ করেন জানান যে, অফিসের কম্পিউটারে ১৬টি অচেনা ফাইল ডাউনলোড করা হয়েছে। আর ওই কর্তার অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। তারপরেই এই মামলা পৌঁছায় হাইকোর্টে।

যদিওবা এই বদলির ঘটনায় ইডি আধিকারিকদের দাবি, লিপস অ্যান্ড বাউন্ডডসের ফাইল নিয়ে বিতর্কের সঙ্গে ওই অফিসারের বদলির কোনও সম্পর্ক নেই। বরং ওই অফিসারের প্রায় ২ বছর আগে গুয়াহাটি বদলি হয়ে গেছিলেন। গত এপ্রিল মাসে তাঁকে কলকাতা শাখা থেকে ছেড়ে দেওয়া হলে তিনি গুয়াহাটিতে যোগ দেন। কিন্তু তদন্তের প্রয়োজনে আবার তাঁকে কয়েক মাসের জন্য অস্থায়ীভাবে কলকাতা নিয়ে আসা হয়েছিল। আর সেই অস্থায়ীকাজের মেয়াদ শেষ হওয়ায় জন্যই তিনি গুয়াহাটি ফিরে গিয়েছেন।
Leaps and Bounds-র কম্পিউটারে ফাইল নিয়ে বিতর্ক, বদলি অফিসার




