International Yoga Day: আজ বিশ্ব যোগ দিবস, রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ২১শে জুন, বিশ্ব যোগ দিবস। যোগ দিবস উপলক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন তাঁর ট্যুইটার প্রোফাইল থেকে। এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন মোদী। সেখানেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের ও প্রতিনিধিদের নিয়ে যোগাসনে বসবেন তিনি। পাশাপাশি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা আজকের দিনটির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: সুচেতনা থেকে সুচেতন! লিঙ্গ বদলের সিদ্ধান্ত বুদ্ধ-কন্যার, সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

সুস্থ থাকতে প্রতিদিনের জীবনে যোগব্যায়ামকে সামিল করার পরামর্শ বহু আগেই দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু ব্যস্ততম জীবনে অনেকেই সময় বের করতে পারেন না ব্যায়ামের জন্য। শরীর ফিট রাখতে কেউ কেউ অবশ্য জিমে গিয়ে কসরত করে থাকেন কিন্তু হার্ট বা অন্যান্য কঠিন অসুখে ভোগা মানুষদের পক্ষে জিমে গিয়ে ভারী ব্যায়াম করা অনুচিত বলে তাঁরা বিরতই থাকেন শরীরচর্চা থেকে। সেক্ষেত্রে কিন্তু যোগের বিকল্প মেলা ভার। আট থেকে আশি সকলেই কিন্তু করতে পারেন যোগব্যায়াম। এখনও, আপনি যদি যোগব্যায়াম না শুরু করে থাকেন তাহলে জেনে নিন প্রথমে কী কী আসন আপনার জন্য উপযুক্ত হতে পারে।

১. বালাসন: হাঁটু মুড়ে মেঝেতে বসে সামনের দিকে নিচু হয়ে হাত সহ সম্পূর্ণ শরীরকে প্রসারিত করাকেই বালাসন বলা হয়। এটি মূলত পিঠের পেশির ব্যায়াম। একদম শুরুতে এই যোগাসনটি করতে পারেন। এতে মানসিক আরামও মেলে।

আজ বিশ্ব যোগ দিবস, রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন
বালাসন

২. মার্জারাসান: এই ব্যায়ামটির জন্য হাঁটুর ভরে বসে হাত দিয়ে শরীরকে উঁচু করে রাখতে হয়। এই যোগাসনের সময়কে শরীরকে দেখতে অনেকটা টেবিলের মতো লাগে।

আজ বিশ্ব যোগ দিবস, রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন
মার্জারাসান

৩. তদাসন: তদাসনকে অনেকে পর্বত ভঙ্গিও বলে থাকেন। এই আসনটি করলেও পিঠের ও পেটের পেশিতে চাপ পড়ে। আসনটি করতে, দু’পায়ের ভরে দাঁড়িয়ে হাত দুটোকে ওপরের দিকে সম্পূর্ণভাবে তুলে নমস্কারের ভঙ্গিতে দাঁড়াতে হয়। মাঝে মাঝে গোড়ালিকে তুলে দেহের ভারকে কাজে লাগিয়ে পায়ের ব্যায়ামও কড়া সম্ভব।

আজ বিশ্ব যোগ দিবস, রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন
তদাসন

৪. বৃক্ষাসন: শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে হাত দুটোকে নমস্কারের ভঙ্গিমাতে রেখে যে কোনো একটি পা’কে ঊরুতে তুলে লাগিয়ে রাখতে হয়। এর ফলে কোমর ও মেরুদন্ডের শক্তি বৃদ্ধি পায়।

আজ বিশ্ব যোগ দিবস, রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন
বৃক্ষাসন

৫. শবাসন: এই আসনটি সম্পর্কে সকলেই কমবেশী পরিচিত। মৃতদেহের ভঙ্গিমায় এই আসনটি কড়া হয় বলে একে শবাসন বলা হয়। এই আসনটি করতে শরীরকে শিথিল করে নিরুদ্বেগ মণ নিয়ে চুপচাপ শুয়ে থাকতে হয়। তবে সব আসনের শেষে এটি করতে হয়। শবাসন করলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, স্নায়ু ভালো কাজ করে।

বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন
বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন

 

বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন

আজ বিশ্ব যোগ দিবস, রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন
আজ বিশ্ব যোগ দিবস, রইল নতুনদের জন্য সহজ কয়েকটি আসন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত