সুচেতনা থেকে সুচেতন! লিঙ্গ বদলের সিদ্ধান্ত বুদ্ধ-কন্যার, সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘সুচেতনা, এই পথে আলো জ্বেলে— এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে’। যেন সেই কথার রেশ ধরেই আত্মমুক্তির দিকে পা বাড়ালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা ভট্টাচার্য। লিঙ্গ বদলের সিদ্ধান্ত নিয়ে তিনি এবার হয়ে উঠছেন ‘সুচেতন’। কন্যার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য ও পরিবার।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব! শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ CBI-র

লিঙ্গ বদলে ফেলার এই সিদ্ধান্তে সুচেতনা জানিয়েছেন, “এতদিন ধরে মানসিকভাবে আমি নিজেকে পুরুষ বলেই মনে করতাম। এবার আমি শারীরিক ভাবেও হতে চাই”। দীর্ঘদিন ধরেই কলকাতার সমকামী আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন সুচেতনা। সম্প্রতি সেই রকমই একটি কর্মশালায় অংশ নেবার পর সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই লিখেছেন, ‘সুচেতনা আজ থেকে সুচেতন’। ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছেন সুচেতনা। সুচেতনা আরও বলেছেন, “আমি সিদ্ধান্তটি নিজেই নিয়েছি। লড়াইটা লড়তে হবে আমাকেও। কে কী বলল তাতে আমার কিছু আসে যায় না। আমি সব প্রশ্নের উত্তর দিতে তৈরি’।

সুচেতনা থেকে সুচেতন! সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?
সুচেতনা থেকে সুচেতন! সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

একটা কথা সত্যি, আমাদের সমাজে এখনও সমকামী বা রূপান্তরকামীদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। রাস্তাঘাটে বিভিন্ন দিক থেকে তাঁদের লক্ষ্য করে ভেসে আসে কটূক্তি। অনেকক্ষেত্রে পাশে পাওয়া যায় না পরিবারকেও। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মস্থল অনেক জায়গাতেই রূপান্তকামীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। আর সেই বিষয়গুলিকে নিয়েই আগামী দিনে লড়াই চালিয়ে যেতে চান সুচেতনা। যদিও পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে। চলতি বছরে উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে এক রূপান্তরকামী স্মরণ্যা ঘোষ। তিনি ছেলে থেকে মেয়েতে রূপান্তর হয়েছেন। কিন্তু তাঁর লিঙ্গ পরিচয়ে এখনও ‘পুরুষ’ পরিচয়টিই আছে। এখন সুচেতনার এই সিদ্ধন্তে মানসিকভাবে অনেকটাই বল পেতে চলেছে ইচ্ছা সত্ত্বেও রূপান্তরে বাধাপ্রাপ্ত মানুষেরা।

সুচেতনা থেকে সুচেতন! সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?
সুচেতনা থেকে সুচেতন! সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

প্রসঙ্গত, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ। পেসমেকার বসেছে মা মীরা ভট্টাচার্যের বুকে। তবে সুচেতনার এই সিদ্ধান্তে বাবা মায়ের শারীরিক ভাবে কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই নিজেকে ছেলে বলে মনে করতেন সুচেতনা। এমনকি বাবা বুদ্ধদেবই তাঁকে অনেক সময় গালে শেভিং ক্রিম লাগিয়ে দাড়ি কেটে দিতেন। এই মুহূর্তে একটি সম্পর্কেও আছেন সুচেতনা। সঙ্গীর নাম সুচন্দা। বর্তমানে তাঁরা একই সাথে থাকেন। সুচেতনার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই।

সুচেতনা থেকে সুচেতন! সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

সুচেতনা থেকে সুচেতন! সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?
সুচেতনা থেকে সুচেতন! সমর্থন আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত