করোনা আবহের মধ্যেই শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক উড়ান পরিষেবা পুনরায় চালু করার চেষ্টা চলছে। শুক্রবার থেকেই একাধিক দেশের উদ্দেশে ভারত থেকে রওনা দিতে পারে আন্তর্জাতিক সংস্থার বিমান। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।তবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী বলেন এখন তা শুধুমাত্র আমেরিকা ও ফ্রান্সের সঙ্গেই হবে।

এই বিষয়ে দুই দেশের সঙ্গে বিশেষ চুক্তি করেছে ভারত। ফলে পারস্পরিত সম্মতির ভিত্তিতেই এই বিমান পরিসেবা শুরু হচ্ছে।জার্মানির সঙ্গে এবিষয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত তাদের সঙ্গে এবিষয়ে কোনও চুক্তি হয়নি ভারতের। বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলেও আগের মতো যাত্রী হবে না।

এটা ধরে নিয়েই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আমাদের বিমান চলাচলের বিষয়ে একটি চুক্তি হয়েছে। ভারত-সহ ওই দেশগুলিতে সংক্রমণ রুখতে যে বিধিনিষেধ রয়েছে তা মেনেই এই পরিষেবা দেওয়া হবে।

আমেরিকান ক্যারিয়ার ইউনাইটেড এয়ারলাইন্জ ১৮জুলাই থেকে ৩১ জুলাই ভারত ও আমেরিকার মধ্যে ১৮ টি ফ্লাইট চালাচ্ছে এবং এয়ার ফ্রান্সের ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং প্যারিসের মধ্যে ২৮ টি ফ্লাইট পরিচালনা করা হবে বলে তিনি জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর