বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যাদবপুরের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে যখন উত্তাল বিশ্বভারতী চত্ত্বর। এর মধ্যেই এবার অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক–ছাত্রী।

আরও পড়ুনঃ ফের করোনার সংক্রমণ উর্ধমুখী, সংক্রমনের হার বেশি মহারাষ্ট্র-কেরলে

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ওই ছাত্রী যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঐ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, পরে বিয়ের কথা অস্বীকার।

j

উল্টে ছাত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ ওই অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ইন্টার্নাল কমপ্লেইন সেলেও অভিযোগ জানিয়েছেন ছাত্রী। ২৫ অগাস্ট যাদবপুর থানায় অভিয়োগ দায়ের করেছেন ওই ছাত্রী।

পুলিশ সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে।অপরদিকে, অভিযুক্ত অধ্যাপক এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে তাঁর দাবি, এটা তাঁর বিরুদ্ধে সাজানো অভিযোগ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যাদবপুরের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আইসিসি কমিটি বিষয়টির তদন্ত শুরু করে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জিব ভট্টাচার্য এবিষয়ে জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত