নজরবন্দি ব্যুরোঃ ফের করোনার সংক্রমণ উর্ধমুখী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। পাশাপাশি দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫ জন। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ চাকরির নামে লাখো টাকার প্রতারণা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে FIR


ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। অন্যদিকে মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে হয়েছিল ৩০ হাজার ৯৪১ জন এবং মৃত্যু হয়েছিল ৩৫০ জনের। করোনা খানিকটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দক্ষিণের রাজ্য কেরলে।
ফের করোনার সংক্রমণ উর্ধমুখী, চিন্তা বাড়াচ্ছে কেরল-মহারাষ্ট্র।

ফের করোনার সংক্রমণ উর্ধমুখী, করোনায় বিপদ বাড়ছে মহারাষ্ট্রেও। এই দু’টি রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা শতাধিক। কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ১৯ হাজারের বেশি মহারাষ্ট্রে ৫৪ হাজার ৭৬৩টি। পাশাপাশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর হয়েছে কেন্দ্র সরকার। এবার একদিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লক্ষ মানুষ।







