নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন আগেই গোটা দেশের মেয়েদের ১৮ থেকে বাড়িয়ে মেয়েদের বিয়ের বয়স করা হয়েছে ২১ বছর। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। এসবের মধ্যেই সম্পর্ক ঘিরে নয়া রায় দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। যা নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। যেখানে আদালতের তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ১৮ বছরের থেকে বেশি বয়সি মহিলার যদি সহমত থাকেন তাহলে অনায়াসেই তাঁরা লিভইন করতে পারবেন।
আরও পড়ুনঃ নিজের পায়ে দাঁড়িয়েছেন, শোভন-বৈশাখী পরকীয়ার গল্প ছাপিয়ে উত্থান রত্নার!
জানা গিয়েছে, গত ২০১৮ সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই পর্যবেক্ষণ হাইকোর্টের৷ সেই ঐতিহাসিক রায়ে বলা হয়েছিল দুইজন প্রাপ্তবয়স্ক যুবক-যুবতী বিয়ে না করেও একে অপরে মিলে করতে পারবেন সহবাস। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার পঞ্জাবের গুরুদাসপুর জেলার এক তরুনের দায়ের করা মামলায় নয়া রায় দিল মহামান্য আদালত।
জানা গিয়েছে , নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়েই হাইকোর্টে মামলা দায়ের করেছিল এক জুটি। সেখানে যুবকের ১৮ বছর থাকায় তা হিন্দু অ্যাক্টে চরম অপরাধ হিসেবে গন্য হওয়ায় ম্যারেজ অ্যাক্ট অনুযায়ি ২১ বছর না হওয়ায় তারা বিয়ে করতে পারছেন না এমনই কথা উল্লেখ করা হয়।
১৮ তে বিয়ে না করেও করা যাবে সহবাস, জানাল হাইকোর্ট
পাশাপাশি তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁদের পরিবারের পক্ষ থেকে তাঁদের জীবনের সাংঘাতিক ঝুঁকি রয়েছে৷ এমনকি সহবাসে থাকার দরুন প্রাননাশও হতে পারে এই যুগলের। সেইকারনেই আজ এই মামলার শুনানিতে বিচারপতি হরনরেশ সিং গিরি বলেন সরকারের দায়িত্ব দেশের তথা রাজ্যের সকলের স্বতন্ত্রতা ও জীবন রক্ষা করা৷ সেইমত আজ গুরুদাসপুরের এসএসপি কে নির্দেশ দিয়ে যুগলের নিরাপত্তার কথাও জানান তিনি।



