খোদ প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে চুরি গেল তথ্য! কি ছিল সেই তথ্যে জানুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খোদ প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে চুরি গেল তথ্য! চুরি গিয়েছে তথ্য। তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট (www.narendramodi.in) থেকে। পৌনে ছ’লক্ষ মানুষের তথ্য চুরি হয়ে গিয়েছে এমনটাই দাবি করেছে সাইবার সুরক্ষা সংস্থা সাইবেল। এই মার্কিন সংস্থার দাবি অনুযায়ী, ওই সব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আর পড়ুনঃ পুজোর ঠিক আগেই অতীতের সব রেকর্ড ভেঙে, বঙ্গে অব্যাহত করোনা তাণ্ডব!

কয়েকদিন আগেই মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ওই অ্যাকাউন্টের সঙ্গে মোদীর ওয়েবসাইটটি লিঙ্ক করা ছিল। গত শুক্রবার সাইবেল একটি ব্লগ পোস্টের মাধ্যমে দাবি করেছে, মোদীর ওই ওয়েবসাইট হ্যাক করে প্রায় ৫ লাখ ৭৪ হাজারের বেশি মানুষের তথ্য চুরি হয়েছে। যার মধ্যে ওই সকল ব্যাক্তির নাম, ইমেল আইডি, যোগাযোগের সমস্ত তথ্য রয়েছে।

এ ছাড়াও মোদীর ওয়েবসাইটের মাধ্যমে যাঁরা প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন এমন ২ লাখ ৯২ হাজারের বেশি মানুষের তথ্য চুরি হয়ে ডার্ক ওয়েবে বিক্রি হয়ে গিয়েছে বলেও সাইবেলের দাবি। এ প্রসঙ্গে উল্লেখ্য, ডার্ক ওয়েব হল এক গোপন নেটওয়ার্ক। বিশ্বের বহু সাইবার অপরাধের মাধ্যম এটি। ব্লু হোয়েলের মতো সুইসাইড গেম চলত ডার্ক ওয়েবেই। সাধারণ সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেখানে থাকা তথ্যের হদিশ পাওয়া যায় না।

খোদ প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে চুরি গেল তথ্য! এ ক্ষেত্রেও চুরি যাওয়া তথ্য কোনও অপরধামূলক কাজে ব্যবহার করা হতেই পারে বলে আশঙ্কা করেছে সাইবেল। সাইবেলের দাবি, ডার্ক ওয়েবে তথ্য চলে যাওয়ার বিষয়টি গত ১০ অক্টোবর প্রাথমিক ভাবে নজরে আসে তাদের। এর পরেই তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চিত হয় তারা। ভারতের সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)-কেও বিষয়টি জানিয়েছে বলেও সংস্থার ব্লগে দাবি করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন