নজরবন্দি ব্যুরোঃ পুজোর ঠিক আগেই অতীতের সব রেকর্ড ভেঙে, বঙ্গে অব্যাহত করোনা তাণ্ডব! প্রতিদিনই গতদিনের রেকর্ড ভেঙে যাচ্ছে বাংলায়। শনিবার দৈনিক করোনা সংক্রমণের নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল বাংলা। শনিবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে জানা গেছে, বাংলায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন।
আরও পড়ুনঃ তরুণ ও আপাত দৃষ্টিতে সুস্থ ব্যক্তিরা ২০২২ সালের আগে কোভিড ভ্যাকসিন পাবে না, জানালো WHO
ফলে রাজ্যে মোট সংক্রমিতর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৭ হাজার ৫৩ জন। বাংলায় করোনা ভাইরাসের তাণ্ডব চলছে, রাজ্যের সব জেলা গুলির মধ্যে শনিবার দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। এর সামান্য পরেই রয়েছে কলকাতার স্থান। যেখানে আক্রান্তের সংখ্যা মোট ৭৮৪ জন। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা-সহ একাধিক জেলা। পরিস্থিতি ভাল নয় উত্তরের জেলাগুলিতেও।
দার্জিলিং-এ একদিনে আক্রান্ত হয়েছে শতাধিক এরও বেশী মানুষ। আজ শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা মোট ১০৪ জন। জলপাইগুড়িতে একদিনে আক্রান্ত হয়েছে ১১৮ জন। তবে অনান্য জেলাগুলির তুলনায় স্বস্তি দিচ্ছে উত্তরের আরেক পর্যটনস্থল কালিম্পং। সেখানে একদিনে আক্রান্ত ১০ জন। শনিবারের সরকারি হিসেব অনুযায়ী, এদিনও মৃত্যু হয়েছে ৬১ জনের।
পুজোর ঠিক আগেই অতীতের সব রেকর্ড ভেঙে, বঙ্গে অব্যাহত করোনা তাণ্ডব! দৈনিক মৃত্যুর নিরিখে সর্বাধিক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলায় ১৫ জনের মৃ্ত্যু হয়েছে। পুজোর মুখে এই ঊর্ধ্বমুখী গ্রাফ নিসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে। সব দিকে সচেতনতা বাড়ালেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। উৎসবের মরশুমে এহেন পরিস্থিতিতে চিন্তিত রাজ্য।



