রাজ্যে বাড়ছে সংক্রমণের হার, কিন্তু মাঝ পথে কোন ভাবেই ভোট বন্ধ করা যাবে না, হুশিয়ারি মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশ জুড়ে করোনা দ্বিতীয় ঢেউ। সোমবার দৈনিক সংক্রমণ পেরিয়েছে ১ লক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, অন্যান্য রাজ্যের মতো চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গও। বাংলায় দৈনিক সংক্রমণ গড়ে ১৭০০-র বেশি। ভোট আবহের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। বঙ্গে মোট ৮ দফায় বিধানসভার নির্বাচন। জায়গায় জায়গায় চলছে প্রচার, রোড-শো, জনসভা।

আরও পড়ুনঃ বালিতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া, অভিযোগের আঙুল TMC-র দিকে

জনসমাগম হচ্ছে প্রার্থীদের প্রচারে। ভোট আবহে হু হু করে বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার চুঁচুড়ার সভা থেকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন, ”এই অবস্থায় কি ভোটটা ৩, ৪ দফায় করে নেওয়া উচিত ছিল না? ৮ দফায় ভোট ঘোষণা করার পর এখন যদি করোনা পরিস্থিতি দেখিয়ে ভোট বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু চলবে না। খেলা যখন শুরু হয়েছে তখন শেষ করতে হবে।” এই হুশিয়ারি আসলে বিজেপিকেই উদ্দেশ্য করে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। যা গত বছরের তুলনায় অনেক অনেক বেশি। চলতি বছরের শুরু থেকে টিকাদান শুরু হলেও প্রতি নিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ৮ দফায় নির্বাচনের সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। এদিনের নির্বাচনী জনসভা থেকে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো।

জনসভা থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, রাজ্যে বিনামূল্যে টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে বারবার সাহায্য চেয়েও তা মেলেনি। তিনি বলেন,”আমি তো বারবার চিঠি লিখেছিলাম। বলেছিলাম, আমার রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেব। তার জন্য যত টাকা লাগে, তা দিয়ে কেন্দ্রের থেকে কিনে নেব। কিন্তু তোমরা তো দিচ্ছ না। তোমরা চাও, মানুষ মারা যাক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত