নজরবন্দি ব্যুরোঃ তখন বঙ্গ ভোটের দিনক্ষণ ঠিক হয়নি কিন্তু সেই সময় চলছে রাজ্য রাজনীতির দলবদলের পালা। ছোট, বড়, মাঝারি নেতা মন্ত্রী এম এল এ দলবদল করে চলেছেন রাজ্যে, কেও তৃণমূল থেকে বিজেপিতে আবার কেও বিজেপি থেকে ত্রিণমুল বা সিপিএম বা কংগ্রেস থেকে তৃণমূল বা বিজেপিতে। তবে সব দল থেকে বিজেপি তে আসার প্রবনতা বেশি ছিল আর এসেছেনও তাই।
আরও পড়ুনঃ ভোটের আগে ফের একবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গলসি, আতঙ্কে গ্রামবাসী।
আর সেই সময় দলবদল করেছিলেন বালির বিদায়ী তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। তিনি যোগ দিয়েছিলেন বিজেপি তে। আর ভোটের সময় সেই বৈশালী ডালমিয়া এখন বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর অভিযোগ হল তাঁর প্রচারে বাধা, বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দিয়েছে তৃণমূল। ঘটনা হল বেলুড়ের ভোটবাগান এলাকায় প্রচারে যান বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া।
তাঁর অভিযোগ তিনি যখন ঐ এলাকায় প্রচার করছেন তখন আচমকা কিছু তৃণমূল সমর্থক তাঁকে দেখে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, গো ব্যাক স্লোগান। এই অভিযোগ আবার মানতে রাজি নন তৃণমূল। তাঁদের বক্তব্য হল করোনার সময় দেখা মেলেনি বৈশালী ডালমিয়ার। সেই কারণেই প্রচারে বেরিয়ে জনরোষের মুখোমুখি হয়েছেন বিজেপি প্রার্থী।



