ফের দেশে সংক্রমণ বাড়ল অনেকটাই, তবে ভরসা সুস্থতার হার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ফের দেশে সংক্রমণ বাড়ল অনেকটাই, দেশে করোনা সংক্রমণ কমে গিয়ে  নেমে গিয়েছিল ৪৭ হাজারের নিচে কিন্তু সেই পরিসংখ্যা কে পিছনে ফেলে ফের দেশে সংক্রমণ বাড়ল অনেকটাই এবার ফের ৫০ হাজার ছ্রিয়ে গেল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজারের কিছু বেশি। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা  ৭৬ লাখ পেরিয়ে গেল। গতকাল মৃত্যুর সংখ্যা নেমে গিয়েছিলো ৬০০-র নীচে।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার! পুজোর বঙ্গে বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে রেকর্ড গড়ল করোনা।

কিন্তু  গত ২৪ ঘণ্টায় তা বেড়ে আবার ৭০০-র বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬২ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে দেশে সুস্থ হয়েছেন প্রায় ৬৮ লাখ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  দেশে নতুন করে ৫৪ হাজার ৪৪ জন আক্রান্ত হয়েছেন। আর অই একই সময়ে দেশে মারা গিয়েছেন ৭১৭ জন মানুষ। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল  ১ লাখ ১৫ হাজার ৯১৪ জন। দেশে করোনায় মৃত্যুহার ১.৫১ শতাংশ। 

সুস্থতার হার ৮৮.৮১ শতাংশ। দেশে  গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০,৮৩,৬০৮ জনের। আক্রান্তের নিরিখে দেশে তালিকার শীর্ষে মহারাষ্ট্রে (১৬,০৯,৫১৬ জন)। এরপরই রয়েছে, অন্ধ্রপ্রদেশ (৭,৮৯,৫৫৩ জন)। তিন নম্বরে রয়েছে কর্নাটক (৭,৭৬,৯০১ জন)। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু – সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে এই তিনটি রাজ‍্য। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, ১৬ লক্ষ ৯ হাজার ৫১৬, দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেখানে ৭,৮৯,৫৫৩ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

ফের দেশে সংক্রমণ বাড়ল অনেকটাই, তামিলনাড়ুকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে কর্ণাটক, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৭৬,৯০১। চতুর্থ স্থানে  তামিলনাড়ু সংক্রমিতের সংখ্যা ৬,৯৪,০৩০ জন। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশে সংক্রমিতের সংখ্যা ৪,৫৯,১৫৪ জন।করোনা আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন