অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষণা ভারতীয় স্কোয়াড, কোন দলেই নেই রোহিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষণা ভারতীয় স্কোয়াড, আইপিএল এর পরেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া  সফর। আর প্রত্যাশামতোই সোমবার সেই সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই। টেস্ট, ওয়ানডে এবং টি–২০–করোনা আবহে তিন ধরনের ফর্ম্যাটের জন্যই দল ঘোষণা করলেন নির্বাচকরা। ভারতীয় দল অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে।

আরও পড়ুনঃ আবারও লকডাউন! করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আশঙ্কা বাড়ালো।

এই তিনটি দলে রোহিত শর্মার নাম নেই।  কারণ রোহিত আইপিএলে চোট পেয়েছিলেন এবং সে কারণেই তিনি শেষ দুটি ম্যাচ খেলেননি। লোকেশ রাহুলকে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে তার জায়গায় সহ-অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবার এক নজরে দেখে নিনি তিন ফরম্যাটে ভারতীয় দল।

 টি-টোয়েন্টি দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক এবং উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, মণীশ পান্ডে, হার্ডিক পান্ড্য, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সায়নী, দীপক চাহার এবং বরুণ চক্রবর্তী।

ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়া: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, কেএল রাহুল (সহ-অধিনায়ক এবং উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, মণীশ পান্ডে, হার্ডিক পান্ড্য, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব , জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামী, নবদীপ সায়নী, শারদুল ঠাকুর।

অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষণা ভারতীয় স্কোয়াড, টেস্টের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিংক্যা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, শুভমান গিল, রিদ্ধিমান সাহা (উইকেটকিপার) কিপার), জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সায়নী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, আর আশ্বিন, মোহাম্মদ সিরাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন