LPG গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন পরিষেবা নিয়ে এলো ইন্ডিয়ান অয়েল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ LPG গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন পরিষেবা নিয়ে এলো ইন্ডিয়ান অয়েল। এই পরিষেবা্র দ্বারা আপনার নিত্যদিনের রান্নার কাজকে অনেক সহজে এবং অল্প সময়ের মধ্যেই শেষ করতে পারবেন বলেই জানানো হয়েছে। ৪ টি নতুন পরিষেবা নিয়ে এসেছে ইন্ডিয়ান অয়েল।

আরও পড়ুনঃ অসহায় শিশু, মহিলা ও প্রবীণদের দিকে বিশেষ নজর দিতে নয়া নির্দেশিকা কেন্দ্রের।

IOCL-এর তরফে টুইট করে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। যে নতুন পরিষেবা গুলি গ্রাহকেরা পেতে চলেছেন, সেগুলি হলঃ
১. ইন্ডিয়ান এক্সট্রা ফার্স্ট সুবিধা।
২. মিসড কলের দ্বারা বুকিং সুবিধা। অর্থাৎ এবার থেকে গ্যাস বুক করানোর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষার দিন শেষ। একটা মিসড কল দিলেই আপনার সিলিন্ডার বুক হয়ে যাবে। এবং দেশের যে কোন জায়গা থেকে গ্রাহকেরা তাদের LPG বুক করতে পারবেন। গ্যাস বুকিংয়ের জন্য 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে। এর জন্য টেলিকম সংস্থার তরফে কোন টাকা কাটা হবে না।

৩. এবার থেকে ৫ কিলো সিলিন্ডার পাওয়া যাবে। অর্থাৎ যাদের বাড়িতে বেশি গ্যাস ব্যবহার হয়না তারা এই ছোট সিলিন্ডার নিতে পারবেন। এই ৫ কিলোর সিলিন্ডার ইন্ডান গ্যাসের অফিস এবং সংশ্লিষ্ট সংস্থার পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
৪. কোম্ব সিলিন্ডার অফার। এবার থেকে ১৪.৫ কিলোর সিলিন্ডারের সাথে পেয়ে যেতে পারেন ৫ কিলোর ছোট সিলিন্ডার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন