Onion Price: জলের দরে বিক্রি হবে পেঁয়াজ, চড়া দাম নিয়ন্ত্রণে আসরে নামল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পেঁয়াজের চড়া দাম ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই অস্বস্তিতে সাধারণ মানুষ। হেঁশেলের একটি প্রয়োজনীয় উপকরণ কিনতে গিয়ে পকেটে পড়ছে টান! একটাই প্রশ্ন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে, পেঁয়াজের দাম (Onion Price Hike) কবে কমবে? এরইমধ্যে সুখবর দিল কেন্দ্র। জলের দরে বিক্রি করা হবে পেঁয়াজ।

আরও পড়ুন: ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী!

অক্টোবরের শেষের দিক থেকেই পেঁয়াজের মূল্যবৃদ্ধি লক্ষ করা গিয়েছে। বিভিন্ন বাজারে দাম বিভিন্ন। কোথাও এক কিলো পেঁয়াজের দাম ৮০ টাকা, কোথাও ৭০ টাকা, কোথাও আবার ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের ঝাঁঝে নয় দাম শুনেই কার্যত চোখে জল আমজনতার। এই সমস্যা দূর করতে আসরে নামল কেন্দ্র। জানা গিয়েছে, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) রাজ্যগুলির খাদ্য দফতরের সঙ্গে যুগ্মভাবে পিঁয়াজ বিক্রি করবে। এক কিলো পেঁয়াজ বিক্রি হবে ২৫ টাকায়।

 জলের দরে বিক্রি হবে পেঁয়াজ, চড়া দাম নিয়ন্ত্রণে আসরে নামল কেন্দ্র

পেঁয়াজের কালোবাজারি রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রাথমিকভাবে কয়েকটি বড় শহরে সস্তায় পিঁয়াজ বিক্রি শুরু হয়েছিল। কিন্তু এবার গোটা দেশে জলের দরে পেঁয়াজ বিক্রি হবে।

 জলের দরে বিক্রি হবে পেঁয়াজ, চড়া দাম নিয়ন্ত্রণে আসরে নামল কেন্দ্র

উল্লেখ্য, বাজার ঘুরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম কেন বাড়ছে তা নিয়ে এক এক বিক্রেতার একে এক মত। কেউ বলছেন, পাইকারি বাজারে বেশি দাম তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আবার কেউ বলছেন, নাসিক থেকেই পেঁয়াজের আমদানি কম হচ্ছে। এখানে জোগান কম থাকায় বেড়েছে মূল্য। কিন্তু এখন একটাই প্রশ্ন? পেঁয়াজের দাম কবে কমবে? মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি ফিরবে কবে? তবে এই প্রশ্নের উত্তর বিক্রেতারাও নিশ্চিত বলতে পারছেন না। তবে কেন্দ্রের সিদ্ধান্তে খুশি হবে ক্রেতারা।

জলের দরে বিক্রি হবে পেঁয়াজ, চড়া দাম নিয়ন্ত্রণে আসরে নামল কেন্দ্র

 জলের দরে বিক্রি হবে পেঁয়াজ, চড়া দাম নিয়ন্ত্রণে আসরে নামল কেন্দ্র
জলের দরে বিক্রি হবে পেঁয়াজ, চড়া দাম নিয়ন্ত্রণে আসরে নামল কেন্দ্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর